আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ক্যালিফোর্নিয়া উপকূলে ছোট বিমান বিধ্বস্ত: তিনজন নিহত

ক্যালিফোর্নিয়া উপকূলে ছোট বিমান বিধ্বস্ত: তিনজন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলের কাছে একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম।

মার্কিন কোস্ট গার্ড জানায়, শনিবার রাতে মন্টেরি কাউন্টির পয়েন্ট পিনোস থেকে প্রায় ৩০০ গজ (২৭৫ মিটার) দূরে একটি বিমান সমুদ্রে পড়েছে বলে খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়।

পরে কোস্ট গার্ড জানায়, বিধ্বস্ত বিমান থেকে তিনজন স্থানীয় বাসিন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন সালিনাসের ৬০ বছর বয়সী স্টিভ ক্লাটারবাক, মন্টেরির ৩৬ বছর বয়সী জেমস ভিনসেন্ট এবং ৪৪ বছর বয়সী জেমি ট্যাবস্কট।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পান এবং এরপর পানিতে জোরে কিছু পড়ার শব্দ শোনা যায়। উপকূলবর্তী লোকজন সমুদ্রে ভেসে আসা বিমানের ধ্বংসাবশেষও দেখতে পান।

জানা যায়, স্টিভ ক্লাটারবাক, জেমস ভিনসেন্ট এবং জেমি ট্যাবস্কট তিনজনই দুই ইঞ্জিনবিশিষ্ট Beech 95-B55 Baron মডেলের বিমানে ছিলেন। বিমানটি শনিবার রাত ১০টা ১১ মিনিটে সান কার্লোস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং রাত ১০টা ৩৭ মিনিটে মন্টেরির কাছে সর্বশেষ দেখা যায়, যা FlightAware.com-এর ফ্লাইট ট্র্যাকিং ডেটায় পাওয়া গেছে।

উদ্ধারে অংশ নেয় কোস্ট গার্ডের নৌ ও হেলিকপ্টার ইউনিট, যাদের সঙ্গে যুক্ত ছিল স্থানীয় পুলিশ ও অগ্নিনির্বাপন সংস্থার সদস্যরাও।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত