আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাড়ি থেকে ৩৮টি অবহেলিত কুকুর উদ্ধার, মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

বাড়ি থেকে ৩৮টি অবহেলিত কুকুর উদ্ধার, মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ওরোভিল শহরের একটি বাসা থেকে ভয়াবহ অবস্থায় রাখা ৩৮টি অবহেলিত কুকুর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসার বাসিন্দা ব্রান্ডি লি জ্যাকবসের (৪২) বিরুদ্ধে ৩৯টি ফৌজদারি প্রাণী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

বুট কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানায়, গত সপ্তাহে প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ওরোভিল পুলিশ এবং কোড এনফোর্সমেন্ট সংস্থা ওই বাড়িতে ওয়েলফেয়ার চেক করতে গেলে তারা গন্ধে দম বন্ধ করে ফেলার মতো পরিবেশে ঢোকে। পুরো বাড়ির মেঝে ও দেয়ালে মল জমে ছিল। এরপর তারা এমন ভয়াবহ পরিবেশে থাকা ৩৮টি কুকুর উদ্ধার করে।

ব্রান্ডি লি জ্যাকবস এবং তার স্বামী হোসে বার্তোলো মার্টিনেজ জুনিয়রের বিরুদ্ধে ৩৯টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তারা কুকুরগুলোকে যথাযথ খাবার, পানি, আশ্রয় ও সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগে জানানো হয়। এসব অবহেলার কারণে কুকুরগুলোর অপ্রয়োজনীয় যন্ত্রণা সহ্য করতে হয়েছে।

সোমবার আদালতে হাজির করার পর জ্যাকবসকে বুট কাউন্টি জেলে পাঠানো হয়েছে। তার জামিন নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ডলার। তবে কাগজপত্রের ভুলে মার্টিনেজকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এখন ওরোভিল পুলিশ নতুন ওয়ারেন্টের মাধ্যমে তাকে ফের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।

বাড়ির অভ্যন্তরে ৩৮টি জীবিত কুকুর পাওয়া গেছে। অনেক কুকুরকে ছোট খাঁচায় গাদাগাদি করে রাখা হয়েছিল। তারা অপুষ্টিতে ভুগছিল এবং মারাত্মক অবহেলার চিহ্ন ছিল। একটি মৃত পাপি দম্পতির শোবার ঘরের খাঁচার ভেতর পাওয়া গেছে।

উদ্ধার অভিযানে সহায়তা করে Northwest Society for the Prevention of Cruelty to Animals (SPCA)। সংস্থাটি জানায়, উদ্ধার করা সব কুকুরই অপুষ্টিতে ভুগছে এবং কিছু কুকুরের শ্বাসতন্ত্র, ত্বক ও মূত্রনালিতে সংক্রমণ রয়েছে। তবে চিকিৎসার মাধ্যমে ৩৮টি কুকুরই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আপাতত তারা এই কুকুরগুলোর জরুরি চিকিৎসার দিকেই মনোযোগ দিচ্ছে। চিকিৎসার খরচ মেটাতে তারা আর্থিক সহায়তা চেয়েছে। কুকুরগুলো এখনই দত্তকের জন্য উন্মুক্ত নয়।

আবাসনের সংকট কিছুটা কমাতে Northwest SPCA বর্তমানে অন্যান্য প্রাণীদের দত্তকের ক্ষেত্রে ফি মওকুফ করেছে এবং শিগগিরই একটি বিনামূল্যের দত্তক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করছে।

এ মামলার তদন্ত এখনো চলছে। যাদের কাছে এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য রয়েছে, তাদের ওরোভিল পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত