আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

স্টেডিয়ামে শোকের পরিবেশ: কালো আর্মব্যান্ড পরে খেলবে দুই দল

স্টেডিয়ামে শোকের পরিবেশ: কালো আর্মব্যান্ড পরে খেলবে দুই দল

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত শতাধিক। যাদের অনেকে গুরুতর দগ্ধ হয়েছেন। এই ঘটনায় আজ মঙ্গলবার দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত ও বেসামরিক প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হবে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নির্দেশনা অনুযায়ী, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করবে। এছাড়া টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালরা বাহুতে কালো ব্যান্ড পরে নামবেন। 

দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি চেয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে বিসিবি। সাধারণত ম্যাচ চলাকালে মাঝে মাঝেই স্টেডিয়ামে গান ও বাদ্য বাজানো হয়। আগামীকালের ম্যাচে মিরপুর স্টেডিয়ামে ম্যাচ চলাকালে কোন গান বা বাদ্য বাজানো হবে না। 

বোর্ড এক বার্তায় জানায়, বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই শোকে জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এর আগে বিসিবি বিমান বিধ্বস্তের ঘটনায় আলাদাভাবে শোক বার্তা দিয়েছে। বিসিবির প্রোফাইল পিকচার কালো করা হয়েছে।  


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত