আপডেট :

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

        ভয়াবহ ঝড়ের আগে লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা

        যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮৪টি কেএফসি রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা, বিপাকে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান

        যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস

        ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ফ্লোরিডায় ২০ বছর বয়সী শিক্ষিকা গ্রে প্তার

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

        মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

        নড়াইলে বিএনপির মিছিলে হা মলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে অভিযোগ, নি হত ২

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

ক্যালাবাসাসের আবাসিক পাড়ায় বাড়ির উঠানে পাহাড়ি সিংহ। ছবি: আলিসিয়া ওয়েইনট্রাবের সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও

লস এঞ্জেলেসের ক্যালাবাসাস এলাকার একটি আবাসিক পাড়ায় বারবার দেখা মিলছে পাহাড়ি সিংহের। বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে প্রাণীটির ঘোরাফেরার দৃশ্য। এতে শিশু ও পোষা প্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রাণীটিকে ধরে অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে না বন্যপ্রাণী কর্তৃপক্ষ।

গত শুক্রবার থেকে ক্যালাবাসাসের ব্রেওউড এলাকার বাড়িগুলোর আশপাশে একটি কলারবিহীন পাহাড়ি সিংহের উপস্থিতি দেখা যাচ্ছে। বাড়ির নিরাপত্তা ক্যামেরায় একাধিকবার প্রাণীটির ছবি ধরা পড়ে। স্থানীয় কাউন্সিল সদস্য ও সাবেক মেয়র আলিসিয়া ওয়েইনট্রাব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে প্রতিবেশীর বাড়ির সামনের উঠানে প্রাণীটিকে হেঁটে যেতে দেখা যায়।

ওয়েইনট্রাবের ভাষ্য, প্রাণীটি শনিবার রাত থেকে একই এলাকায় ঘোরাফেরা করছে। বাসিন্দারা ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাঁদের প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাওয়া যাচ্ছে না। তাঁর দাবি, একটি বাড়ির পুকুরের কোই মাছও প্রাণীটি খেয়ে থাকতে পারে।

কেন প্রাণীটিকে সরিয়ে নেওয়া হচ্ছে না, সে বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা হলো—নিরাপত্তা ক্যামেরার ভিডিও দেখে সবগুলো দৃশ্য একই পাহাড়ি সিংহের কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগের ঘটনাগুলোর বিষয়ে জীববিজ্ঞানীরা সংশ্লিষ্ট বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এলাকায় পাহাড়ি সিংহের উপস্থিতি থাকলে কী ধরনের সতর্কতা নিতে হবে, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন।

বন্যপ্রাণী কর্মকর্তাদের মতে, কোনো পাহাড়ি সিংহ মানুষের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি না করলে সেটিকে ধরে অন্য এলাকায় পাঠানো নিয়মিত সমাধান নয়। প্রাণীটি নিজে থেকে নিরাপদ আবাসস্থলে ফিরে যেতে পারে—এমন পরিস্থিতিতে পর্যবেক্ষণ, এলাকার নিয়ন্ত্রণ বা প্রয়োজন হলে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার মতো পদ্ধতি বিবেচনা করা হয়।

ক্যালিফোর্নিয়ার বন্যপ্রাণী বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো পাহাড়ি সিংহ মানুষের প্রতি অস্বাভাবিক সাহসী, অনুপযুক্ত বা আক্রমণাত্মক আচরণ করলে সেটিকে অন্য এলাকায় স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, নতুন এলাকায় গিয়ে প্রাণীটি মানুষের পাশাপাশি সেখানকার অন্য প্রাণীর জন্যও বিপদ তৈরি করতে পারে। কোনো প্রাণীকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হলে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে ক্যালাবাসাসের পাশাপাশি উডল্যান্ড হিলসের কয়েকটি এলাকাতেও পাহাড়ি সিংহের উপস্থিতি দেখা গেছে। শুক্রবার রাতে গাওনা স্ট্রিটের কাছে একটি পাহাড়ি সিংহের ছবি ধরা পড়ে। পরদিন সকালে মুলহল্যান্ড ড্রাইভ ও মুলহল্যান্ড হাইওয়ের কাছেও আরেকটি প্রাণী দেখা যায়। এগুলো একই প্রাণী কি না, তা নিশ্চিত নয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, শহর ও প্রাকৃতিক আবাসস্থলের মধ্যবর্তী এলাকায় মানুষের বসতি বাড়ায় বন্যপ্রাণীর চলাচলও মানুষের চোখে বেশি পড়ছে। খাদ্য, পানি ও নিরাপদ আবাসস্থলের খোঁজে পাহাড়ি সিংহ লোকালয়ে চলে আসতে পারে। এ ধরনের প্রাণী সাধারণত একা চলাফেরা করে এবং বড় এলাকা জুড়ে বিচরণ করে।

বাসিন্দাদের পোষা প্রাণী ঘরের ভেতরে রাখতে অথবা বাইরে থাকলে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাতের বেলায় পোষা প্রাণীকে উঠানে একা না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িতে হাঁস-মুরগি বা অন্য গবাদিপশু থাকলে সেগুলোও মজবুত ও সম্পূর্ণ ঘেরা স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত