আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

আজ সন্ধ্যায় বাংলাদেশ বনাম নেপাল শিরোপার লড়াই

আজ সন্ধ্যায় বাংলাদেশ বনাম নেপাল শিরোপার লড়াই

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ শিরোপার ফয়সালা হবে। বসুন্ধরার কিংস অ্যারেনায় শিরোপা জয়ের লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সবশেষ আসরের চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা এবারও রয়েছে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। 

এবারের টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত ছন্দ আর একপেশে আধিপত্য নিয়েই শীর্ষে বাংলাদেশ। সংগ্রহ ১৫ পয়েন্ট। আরেকদিকে, সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া নেপাল একমাত্র হেরেছে বাংলাদেশের বিপক্ষেই। আফঈদাদের বিপক্ষে এক মাত্র হার ছাড়া পুরো আসরেই উড়ছে তারা। 

এছাড়া গোল ব্যবধানেও এগিয়ে নেপালের মেয়েরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত নেপাল করেছে ২৬ গোল, আরেকদিকে বাংলাদেশ ২০। তাই আজকের ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণ একেবারেই স্পষ্ট হারলেই শিরোপা যাবে নেপালে। কিন্তু জয় কিংবা ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ।

কিংস অ্যারেনায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-নেপালের মধ্যকার অলিখিত ফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত