আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ভারী ধাতব চেইন পরা অবস্থায় এমআরআই মেশিনে টেনে নেওয়ায় ৬১ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

ভারী ধাতব চেইন পরা অবস্থায় এমআরআই মেশিনে টেনে নেওয়ায় ৬১ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি চিকিৎসাকেন্দ্রে এমআরআই মেশিনে টেনে নেওয়া ফলে এক ৬১ বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গলায় একটি ভারী ধাতব চেইন পরেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ন্যাসাউ কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, নাম প্রকাশ না করা ওই ব্যক্তি ন্যাসাউ ওপেন এমআরআই সেন্টারে চলমান এমআরআই মেশিনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করেছিলেন। তখন মেশিন চালু অবস্থায় ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমকে একজন রোগী জানিয়েছেন, মৃত ব্যক্তি তার স্বামী কিথ ম্যাকঅ্যালিস্টার। তাঁর স্ত্রী অ্যাড্রিয়েন জোন্স-ম্যাকঅ্যালিস্টার বলেন, বুধবার হাঁটুর এমআরআই করার পর তিনি স্বামীকে ঘরে ডাকেন তাকে সাহায্য করতে।

পুলিশ জানায়, ব্যক্তিটি গলায় প্রায় ২০ পাউন্ড (৯ কেজি) ওজনের একটি লকসহ ধাতব চেইন পরেছিলেন, যা তিনি ওয়েট ট্রেনিংয়ে ব্যবহার করতেন। চেইনের কারণে তাকে এমআরআই মেশিনের চুম্বকীয় আকর্ষণে জোরে টেনে নেওয়া হয়, যার ফলে ঘটনাস্থলে তাঁর শরীর নিস্তেজ হয়ে পড়ে এবং পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

অ্যাড্রিয়েন বলেন, “সে আমাকে হাত নেড়ে বিদায় জানালো, এরপরই তার শরীর ঢলে পড়ে গেল।”

তিনি আরও জানান, “ঠিক তখনই মেশিন তাকে ঘুরিয়ে টেনে নেয় এবং সে সরাসরি এমআরআই মেশিনে আঘাত করে। টেকনিশিয়ান তাকে টেনে বের করার চেষ্টা করছিল।”

“আমি বলছিলাম, ‘মেশিনটা বন্ধ করুন! ৯১১-এ কল করুন! কিছু করুন! এই মেশিনটা বন্ধ করুন!’”

এমআরআই পরীক্ষার আগে সাধারণত রোগীদের সব ধরনের ধাতব বস্তু সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়, কারণ মেশিনের শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র ধাতব বস্তু আকর্ষণ করে এবং তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) জানিয়েছে, এমআরআই মেশিনের চৌম্বক শক্তি এতটাই প্রভাবশালী যে তা চাবি, মোবাইল ফোন এমনকি অক্সিজেন ট্যাঙ্কের মতো বস্তু পর্যন্ত আকর্ষণ করতে পারে। এসব বস্তু যদি অনিচ্ছাকৃতভাবে মেশিনের দিকে ছুটে যায়, তবে তা মারাত্মক আঘাত কিংবা মৃত্যু ঘটাতে পারে।

২০০১ সালেও এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। নিউ ইয়র্ক সিটির একটি চিকিৎসাকেন্দ্রে এমআরআই চলাকালীন একটি অক্সিজেন ট্যাঙ্ক ছুটে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

এই সর্বশেষ ঘটনায় এখনো ন্যাসাউ ওপেন এমআরআই কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। পুলিশের তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত