আপডেট :

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

ছবিঃ এলএবাংলাটাইমস

জুরি ডিউটিতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে—এমন ভয় দেখিয়ে প্রতারণার ঘটনায় লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের সতর্ক করেছে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারকরা ফোন করে দাবি করছে, সংশ্লিষ্ট ব্যক্তি জুরি ডিউটিতে হাজির হননি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলে টাকা বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সুপিরিয়র কোর্টের কর্মকর্তারা বলেছেন, জুরি ডিউটি নিয়ে কোনো ফোন, ই-মেইল বা টেক্সট মেসেজে যদি গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়, পরোয়ানার কথা বলা হয়, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চাপ দেওয়া হয় কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়া হয়—তাহলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করতে হবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, আদালত কখনো ফোন, ই-মেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে গ্রেপ্তারের হুমকি দেয় না। কাউকে তাৎক্ষণিকভাবে আদালতে হাজির হওয়ার জন্য চাপও দেওয়া হয় না। একইভাবে ফোন বা ই-মেইলে সোশ্যাল সিকিউরিটি নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য বা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয় না।

সন্দেহজনক কোনো কল, মেসেজ বা ই-মেইল পেলে ব্যক্তিগত, আর্থিক বা পরিচয়সংক্রান্ত কোনো তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। কোনো ধরনের টাকা পাঠানো বা প্রতারকের দেওয়া পেমেন্টের নির্দেশনা অনুসরণ করতেও নিষেধ করা হয়েছে।

এ ছাড়া সন্দেহজনক মেসেজ বা ই-মেইলে থাকা কোনো লিংকে ক্লিক না করা এবং সেগুলোর জবাব না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে। প্রতারকের কাছে কারও ব্যক্তিগত তথ্য থাকলেও সেটিকে যোগাযোগটি বৈধ হওয়ার প্রমাণ হিসেবে বিবেচনা না করতে বলা হয়েছে।

আদালত জানিয়েছে, জুরি ডিউটি-সংক্রান্ত টেক্সট নোটিফিকেশন শুধু তারাই পান, যারা আগে থেকে এ ধরনের বার্তা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

কেউ জুরি ডিউটি নিয়ে সন্দেহজনক কোনো যোগাযোগ পেলে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের অফিসিয়াল Juror Services ওয়েবসাইটে গিয়ে নিজের জুরি সার্ভিসের তথ্য যাচাই করতে পারেন।

এ ধরনের প্রতারণার শিকার হলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুপিরিয়র কোর্ট বা ফেডারেল ট্রেড কমিশনে (FTC) অভিযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত