আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় তাদের সবচেয়ে বড় মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে।

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘স্টারবেস, লুইজিয়ানা’। এর নির্মাণকাজ আগামী বছর শুরু হওয়ার কথা। প্রায় ১০ হাজার কোটি ডলার ব্যয়ে তৈরি হতে যাওয়া এই কেন্দ্রটি ১ লাখ ২৫ হাজার একর বা প্রায় ৫০ হাজার ৫৮৫ হেক্টর এলাকাজুড়ে গড়ে উঠবে।

স্পেসএক্স জানিয়েছে, নতুন এই কেন্দ্র থেকে বছরে হাজার হাজার স্টারশিপ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এসব অভিযানের মাধ্যমে পৃথিবীর কক্ষপথ, চাঁদ, মঙ্গল গ্রহসহ মহাকাশের আরও দূরবর্তী গন্তব্যে মিশন পরিচালনা করা হবে।

কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, লুইজিয়ানার নতুন ঘাঁটি থেকে প্রথম স্টারশিপ উৎক্ষেপণ করা হতে পারে ২০২৯ সালে।

তৈরি হবে হাজারো কর্মসংস্থান

স্পেসএক্স জানিয়েছে, নতুন এই প্রকল্পের মাধ্যমে লুইজিয়ানায় সরাসরি ৩ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া পরোক্ষভাবে আরও ৮ হাজার ১০০টির বেশি চাকরি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে লুইজিয়ানা ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সি।

সংস্থাটির হিসাব অনুযায়ী, নতুন উৎক্ষেপণ কেন্দ্রে কর্মরতদের গড় বেতন ওই অঞ্চলের বর্তমান গড় বেতনের তুলনায় প্রায় ১৯২ শতাংশ বেশি হবে।

লুইজিয়ানা কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্প রাজ্যটিকে অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তির একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে পারে। নতুন অবকাঠামোর মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে।

টেক্সাসের স্টারবেসের সঙ্গে একই নাম

লুইজিয়ানার নতুন কেন্দ্রটির নাম ‘স্টারবেস’ রাখা হয়েছে। দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের আরেকটি ঘাঁটির নামও স্টারবেস।

২০২৫ সালে টেক্সাসের ক্যামেরন কাউন্টির ওই এলাকার বাসিন্দারা স্পেসএক্সের পরীক্ষামূলক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত অঞ্চলটিকে ‘স্টারবেস’ নামে একটি শহর হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেন।

স্পেসএক্সের ভবিষ্যৎ পরিকল্পনা বেশ উচ্চাভিলাষী। ইলন মাস্কের নেতৃত্বে কোম্পানিটি মঙ্গল গ্রহে যাওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের মতো প্রকল্প নিয়েও কাজ করছে।

এর আগে আগস্টে স্পেসএক্স ও মাস্কের বৈদ্যুতিক গাড়ি ও রোবোটিকস প্রতিষ্ঠান টেসলা টেক্সাসে ১৬৮০ কোটি ডলার ব্যয়ে ‘টেরাফ্যাব’ নামে একটি এআই চিপ তৈরির কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে।

তবে সম্প্রসারণের এসব বড় পরিকল্পনার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার চাপও রয়েছে স্পেসএক্সের ওপর। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ অবস্থান থেকে ৩০ শতাংশের বেশি কমেছে। যদিও শেয়ারের বর্তমান মূল্য এখনো প্রাথমিকভাবে নির্ধারিত ১৩৫ ডলারের অফার মূল্যের ওপরে রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত