আপডেট :

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানে ল্যাপটপে আগুন লাগার ঘটনায় এক যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার আটলান্টা থেকে ডালাসের উদ্দেশে যাওয়া আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ২৩৯৮ ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর ঘটনাটি ঘটে। বিমানটি অবতরণের সময় এক যাত্রীর ল্যাপটপ থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া যায়।

বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজের পাওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে বিমানের পাইলটকে বলতে শোনা যায়, ‘বিমানের পেছনের দিকে কেবিনে আগুন লেগেছে।’ তিনি আরও জানান, ফ্লাইট অ্যাটেনডেন্টরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

পাইলটের ভাষ্য অনুযায়ী, ল্যাপটপের আগুনে চার থেকে পাঁচজন যাত্রী পুড়ে থাকতে পারেন। তবে পরে জানা যায়, ঘটনাস্থলে একজন যাত্রীকে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানটি ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। নিয়ম অনুযায়ী জরুরি বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, অবতরণের সময় এক যাত্রীর ডিভাইস থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিমানের ক্রুদের পেশাদারিত্ব ও তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছে এয়ারলাইনসটি।

লিথিয়াম ব্যাটারি নিয়ে সতর্কতা

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরতে পারে। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে, অতিরিক্ত গরম হলে, পানির সংস্পর্শে এলে, বেশি চার্জ দেওয়া হলে বা ভুলভাবে প্যাক করা হলে এমন ঝুঁকি বাড়তে পারে।

এফএএর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত লিথিয়াম ব্যাটারি-সংক্রান্ত ৫৮টি বিমান চলাচল-ঘটনা যাচাই করা হয়েছে। এসব ঘটনায় ধোঁয়া, আগুন বা অতিরিক্ত তাপের ঘটনা ঘটেছে।

গত ২০ বছরে লিথিয়াম ব্যাটারি নিয়ে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ব্যাটারি প্যাককে কেন্দ্র করে। এ সময় ল্যাপটপ-সংক্রান্ত ৮৪টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

এফএএ জানিয়েছে, লিথিয়াম ব্যাটারি অবশ্যই বিমানের কেবিনে বহন করা ব্যাগে রাখতে হবে। চেক-ইন করা লাগেজে এগুলো রাখা যাবে না।

এর আগে মে মাসে মিসর থেকে যুক্তরাজ্যগামী ইজিজেটের একটি ফ্লাইটে যাত্রীর লাগেজের ভেতর পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার ঘটনা ঘটে। পরে নিরাপত্তার কারণে ফ্লাইটটি রোমে ঘুরিয়ে নেওয়া হয় এবং পরদিন নতুন করে যাত্রা করে।

যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটিও জানিয়েছে, বিশ্বজুড়ে ফ্লাইটে পাওয়ার ব্যাংক নিয়ে গুরুতর সমস্যার ঘটনা বাড়ছে। যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা আগুন ধরে যাওয়ার কারণে পোর্টেবল চার্জার গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত