আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে মঙ্গলবার সকালে দুটি ভবনে তল্লাশি পরোয়ানা নিয়ে অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ভবনগুলোর মধ্যে বিলাসবহুল অ্যাপেক্স ও আলিনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সও রয়েছে।

এফবিআইয়ের এক মুখপাত্র অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) সহযোগিতা করেছে বলেও জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ওয়েস্ট ৯থ স্ট্রিটের অ্যাপেক্স ভবনের হেলিপ্যাডে এলএপিডির একটি হেলিকপ্টার অবতরণ করে। সশস্ত্র ও কৌশলগত সরঞ্জাম পরিহিত এফবিআই সদস্যদের হেলিকপ্টার থেকে নেমে ভবনের ভেতরে যেতে দেখা যায়। সাদা পোশাকের এজেন্টদেরও ভবনের বাইরে অবস্থান করতে দেখা যায়।

অ্যাপেক্সের লবিতে থাকা দুই কর্মচারী জানান, মঙ্গলবার সকালে এফবিআইয়ের সদস্যরা এসে ভবন কর্তৃপক্ষকে তল্লাশি পরোয়ানা দেখান। তাদের সঙ্গে দমকল বিভাগের সদস্যরাও ছিলেন। তল্লাশি চলাকালে তারা ভবনের লিফট ব্যবস্থাপনার দায়িত্ব নেন।

তবে এজেন্টরা ভবনের কোন কোন তলায় গিয়েছিলেন, তা জানা যায়নি। অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না বা কোনো সামগ্রী জব্দ করা হয়েছে কি না, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কর্মচারীদের দাবি, প্রায় এক ঘণ্টা ভবনে অবস্থানের পর এফবিআই সদস্যরা সেখান থেকে চলে যান।

একই সময়ে ১০১০ উইলশায়ার ভবনেও একটি তল্লাশি পরোয়ানা কার্যকর করে এফবিআই। ভবনের ফ্রন্ট ডেস্কের এক কর্মী জানান, নজরদারি ক্যামেরায় এজেন্টদের লিফট ব্যবহার করতে দেখা গেছে। তবে তারা ভবনের কোন তলা বা কোন ইউনিটে অভিযান চালিয়েছেন, তা তিনি জানেন না।

এখন পর্যন্ত এফবিআই অভিযানের সুনির্দিষ্ট কারণ বা তদন্তের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত