আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে ভ্রমণের প্রস্তুতির মধ্যেই ক্যালিফোর্নিয়ায় গ্যাসের ওপর রাজ্য কর (গ্যাস ট্যাক্স) বাড়ানো হচ্ছে। বুধবার (১ জুলাই) থেকে নতুন এই কর কার্যকর হবে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্যাক্স অ্যান্ড ফি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, রাজ্যটির গ্যাস কর ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি গ্যালনে আরও ২.২ সেন্ট কর যোগ হবে। ২০১৭ সালের রোড রিপেয়ার অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট (SB 1) অনুযায়ী মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর এই কর সমন্বয় করা হয়।

নতুন বৃদ্ধির ফলে ক্যালিফোর্নিয়ায় প্রতি গ্যালন গ্যাসের ওপর মোট কর দাঁড়াবে প্রায় ৬৩ সেন্ট।

এদিকে, কর বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ তিনি গ্যাস বিক্রেতাদের দ্রুত দাম কমানোর আহ্বান জানান।

ট্রাম্প লেখেন, "গ্যাস বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে। অতিরিক্ত দাম নেওয়া সম্পূর্ণ অবৈধ। যদি তারা তা না করে, তাহলে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। প্রতি গ্যালনের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারের কাছাকাছি রাখতে হবে।"

তিনি আরও বলেন, ক্যালিফোর্নিয়ার উচিত গ্যাসের ওপর এত বেশি কর আরোপ বন্ধ করা। তার দাবি, খুব শিগগিরই গ্যাসের করের পরিমাণই পণ্যের মূল্যের কাছাকাছি পৌঁছে যাবে। এতে ক্যালিফোর্নিয়ার মানুষ অযৌক্তিক করের বোঝা বহন করছেন।

ট্রাম্পের মন্তব্যের জবাবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় সামাজিক মাধ্যমে একটি পোস্টে ট্রাম্পের আগের একটি বক্তব্য তুলে ধরে। সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয়, গত ১২ মার্চ ট্রাম্প বলেছিলেন, "তেলের দাম বাড়লে আমরা অনেক অর্থ উপার্জন করি।"

এদিকে, সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ বলেন, বর্তমানে গ্যাসের দাম বেড়ে যাওয়ার অন্যতম কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত। তার মতে, যুদ্ধের প্রভাবেই শুধু ক্যালিফোর্নিয়া নয়, পুরো দেশেই জ্বালানির দাম বেড়েছে।

তবে সিএনএনের উপস্থাপক ইলেক্স মাইকেলসন উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ায় উচ্চ গ্যাস করসহ বিভিন্ন অতিরিক্ত ব্যয়ের কারণেও অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় গ্যাসের দাম বেশি।

এর জবাবে শিফ বলেন, সেটি সত্য হলেও সাম্প্রতিক সময়ে যে অতিরিক্ত মূল্যবৃদ্ধি হয়েছে, তার বড় কারণ আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি গ্যাসের দাম ছিল হাওয়াই অঙ্গরাজ্যে। ক্যালিফোর্নিয়া ছিল দ্বিতীয় সর্বোচ্চ গ্যাসের দামের অঙ্গরাজ্য।

    এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত