আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের লিনউড এলাকায় এক ভয়াবহ হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার প্রায় ১০ মাস পরও পলাতক চালককে শনাক্ত না করায়, তার পরিচয় ও অবস্থান সম্পর্কে তথ্যদাতার জন্য ২০,০০০ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে, লিনউডের বাসিন্দা এলিজাহ লং (৪২) আটলান্টিক অ্যাভিনিউ ধরে উত্তরমুখে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় দক্ষিণমুখে আসা একটি দ্রুতগতির রূপালি বা হালকা নীল রঙের টয়োটা সেডান গাড়ি আরলিংটন অ্যাভিনিউর দিকে বাঁক নেওয়ার সময় তার মোটরসাইকেলে ধাক্কা মারে।

ধাক্কা খেয়ে এলিজাহ লং ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু গাড়িচালক পালিয়ে যায়। এখনো চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার জ্যানিস হান বলেন, “প্রকাশ্য দিবালোকে যে ব্যক্তি একটি প্রাণঘাতী দুর্ঘটনার পর স্থান ত্যাগ করে, তার গাড়ি চালানোর কোনো অধিকার নেই। এলিজাহর মৃত্যু তার বাবা ও ভাইবোনদের ভেঙে দিয়েছে। আমরা জনগণের সাহায্য চাই, যেন এই চালককে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়।”

২০২৫ সালের ২৯ জুলাই, লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ ওই চালকের পরিচয় ও অবস্থান সম্পর্কে তথ্যদাতার জন্য ২০,০০০ ডলারের পুরস্কার ঘোষণা করে।

যেকোনো তথ্য থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর ডিটেকটিভ কনার আইটনারের সঙ্গে (ফোন: ৩২৩-৫৬৮-৪৭৯৬)।

গোপনভাবে তথ্য দিতে চাইলে যোগাযোগ করা যাবে লস এঞ্জেলেস রিজিওনাল ক্রাইম স্টপারস-এ ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে অথবা অনলাইনে: lacrimestoppers.org

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত