আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে তীব্র গরমে বিপর্যস্ত কোটি মানুষ, ঘরে থাকার পরামর্শ

যুক্তরাষ্ট্রে তীব্র গরমে বিপর্যস্ত কোটি মানুষ, ঘরে থাকার পরামর্শ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক এলাকাজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে কোটি কোটি মানুষকে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা (National Weather Service - NWS)।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মধ্য-পশ্চিম, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের মোট ১৬৮ মিলিয়ন (১৬ কোটি ৮০ লাখ) মার্কিন নাগরিক তাপপ্রবাহজনিত ঝুঁকিতে রয়েছেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সতর্ক করে বলেছেন, “তাপমাত্রা নিউ ইয়র্কে চরম আবহাওয়াজনিত মৃত্যুর প্রধান কারণ।” তিনি সাধারণ নাগরিকদের প্রতিবেশীদের, বিশেষ করে প্রবীণ ও অসুস্থদের খোঁজ নেওয়ার আহ্বান জানান।

নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এক্স-এ (সাবেক টুইটার) জানায়, “এই চরম গরম বিপজ্জনক ও জীবনঘাতী হতে পারে। যতটা সম্ভব শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অবস্থান করুন।”

মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে নিউ ইয়র্ক সিটিতে কিছু সাবওয়ে লাইন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

সাবওয়েতে থাকা যাত্রী নাটালি হেনরি বলেন, “শ্বাস নেওয়া যাচ্ছিল, কিন্তু সবাই এত ঘনভাবে দাঁড়িয়ে ছিল যে পরিস্থিতি অসহনীয় ছিল।”

এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক রাজ্যের সুইমিং পুলগুলোর সময়সীমা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে কুলিং সেন্টার চালু করা হয়েছে, যাতে মানুষ কিছুটা প্রশান্তি পায়।

নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রাথমিক তথ্য অনুযায়ী, লা গার্ডিয়া বিমানবন্দরে মঙ্গলবার বিকালে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস) ছুঁয়েছে, যা জুলাই মাসের এই দিনে রেকর্ড তাপমাত্রা।

তবে এই রেকর্ড ৩ জুলাই ১৯৬৬ সালে লা গার্ডিয়া বিমানবন্দরে পরিমাপকৃত সর্বোচ্চ তাপমাত্রা ১০৭ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে কম।

এদিকে, ফ্লোরিডার টাম্পা শহরে রোববার ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ২০২০ সালের আগের রেকর্ড ৯৯ ডিগ্রিকে অতিক্রম করেছে।

তাপপ্রবাহ কেবল যুক্তরাষ্ট্রেই নয়, কানাডার বহু অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, প্রেইরি অঞ্চল, অন্টারিও এবং পূর্ব উপকূলে নোভা স্কোশিয়ায় জারি করা হয়েছে হিট ওয়ার্নিং।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ঝড়ের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত