আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে গেল ICE, উদ্বেগে পরিবার ও সমাজকর্মীরা

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে গেল ICE, উদ্বেগে পরিবার ও সমাজকর্মীরা

ছবিঃ এলএবাংলাটাইমস

অভিবাসন অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) মিলা‌গ্রো সোলিস পোর্তিলো নামের এক নারীকে চিকিৎসাধীন অবস্থায় ক্যালিফোর্নিয়ার গ্লেনডেল মেমোরিয়াল হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে।

জানা গেছে, গত ৩ জুলাই (বৃহস্পতিবার) শারমান ওক্স এলাকার নিজ বাসার বাইরে তাকে আটক করে ICE এজেন্টরা। আটকের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গ্লেনডেল মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগ উঠেছে, পোর্তিলো আট ঘণ্টারও বেশি সময় ধরে বমি-মাখা অবস্থায় হাতকড়া পরিয়ে ফেলে রাখা হয়েছিল এবং সে সময় তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এজেন্টরা হাসপাতালের লবিতে ও করিডোরে অবস্থান করছিল, যা পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

পরিবারের দাবি, পরে পোর্তিলোকে অ্যানাহেইম গ্লোবাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানাচ্ছে না।

অধিকারকর্মীদের মতে, পোর্তিলোর চিকিৎসক জানিয়েছেন তিনি শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন না এবং তাকে হাসপাতাল থেকে ছাড়ার উপযোগীও নয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, পোর্তিলোকে অতীতে দুইবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য, চুরি ও চুরির অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। সংস্থাটি জানায়, “ICE হেফাজতে নেওয়া প্রত্যেক অভিবাসীকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা ও ২৪ ঘণ্টার ইমার্জেন্সি কেয়ারের নিশ্চয়তা দেয়। নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।”

স্থানীয় সমাজকর্মীরা গ্লেনডেল মেমোরিয়াল হাসপাতালের সমালোচনা করেছেন কারণ তারা ICE কর্মকর্তাদের হাসপাতালে প্রবেশে বাধা দেয়নি। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন উপস্থিতি কর্মী ও রোগীদের জন্য হুমকি তৈরি করছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা আইনত আইন প্রয়োগকারী সংস্থাকে হাসপাতালের পাবলিক এলাকায় প্রবেশ থেকে বিরত রাখতে পারি না। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সব সময়ই রোগীর সুস্থতা ও নিরাপত্তা, তা সে যেকোনো পটভূমি বা অবস্থার হোক না কেন।”

এছাড়া, ডিগনিটি হেলথ নেটওয়ার্ক জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিশেষ করে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এবং কেউ যেন ভয়ে চিকিৎসা নিতে বিলম্ব না করে, সে বিষয়ে উদ্বিগ্ন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত