আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

টেক্সাস বন্যার পর নিখোঁজের সংখ্যা কমে তিনে দাঁড়িয়েছে

টেক্সাস বন্যার পর নিখোঁজের সংখ্যা কমে তিনে দাঁড়িয়েছে

ছবিঃ এলএবাংলাটাইমস

মারাত্মক বন্যার পর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিখোঁজের সংখ্যা ১৬০ জন থেকে কমে এখন মাত্র ৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গত ৪ জুলাই টানা প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৩৫ জন প্রাণ হারান, যার মধ্যে শিশুদেরও মৃত্যু হয়েছে। নিহতদের অনেকেই ছিলেন গুয়াডালুপ নদীর পাশে অবস্থিত খ্রিস্টান মেয়েদের গ্রীষ্মকালীন শিবির ক্যাম্প মিস্টিক-এর অংশগ্রহণকারী।

বন্যার পরে অনেক মানুষ নিখোঁজ হন। তবে শনিবার গভীর রাতে, দুর্যোগের কেন্দ্রস্থল কারভিল শহর কর্তৃপক্ষ জানায়, অনেক নিখোঁজ ব্যক্তিকে নিরাপদ অবস্থায় পাওয়া গেছে এবং তারা পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন।

কারভিল সিটি ম্যানেজার ডাল্টন রাইস বলেন, “অগণিত ঘণ্টার সমন্বিত উদ্ধার অভিযান, সতর্ক তদন্ত এবং পরিবারের মাঝে আশার আলো ফিরিয়ে আনার একনিষ্ঠ প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।”

একটি ফেসবুক পোস্টে জানানো হয়, এক হাজারেরও বেশি ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তা নিখোঁজদের খুঁজে বের করার জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং উদ্ধারকারী দলগুলো এখন তাদের পরিবারগুলোর কাছে ফিরিয়ে দিচ্ছেন।

কারভিলের মেয়র জো হেরিং জুনিয়র পোস্টে বলেন, “আমাদের ভাবনা এখনো তাদের সঙ্গে, যারা এখনো প্রিয়জনের খোঁজে অপেক্ষায় আছেন। আমরা তাদের পাশে থাকব যতক্ষণ না সব প্রচেষ্টা শেষ হয়।”

সপ্তাহের শুরুতে কর্তৃপক্ষ জানায়, হাজারো উদ্ধারকর্মীর সহায়তায় কার কাউন্টি এবং পার্শ্ববর্তী এলাকায় নিখোঁজের সংখ্যা ১৬০ থেকে কমে ৩-এ নেমে এসেছে।

অনেক নিখোঁজ ব্যক্তি পরে জীবিত অবস্থায় পাওয়া গেছেন এবং তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

ক্যাম্প মিস্টিকে অন্তত ২৭ জন ক্যাম্পার ও কর্মী নিহত হয়েছেন। গুয়াডালুপ নদী মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) উঁচু হয়ে যায় যখন শিবিরে অবস্থানরত শিশু, কর্মী ও নদী তীরবর্তী বাসিন্দারা ঘুমাচ্ছিলেন।

এই মর্মান্তিক ঘটনার পর প্রশ্ন উঠেছে—পর্যাপ্ত পূর্ব সতর্কতা দেওয়া হয়েছিল কি না এবং কেন আগেই শিবির খালি করা হয়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাতের শেষ ভাগে বন্যার ঘটনা, কিছু বাড়ির অবস্থান, দুর্বল সেলফোন নেটওয়ার্ক এবং বন্যার গতিবেগ ও ভয়াবহতাই মূলত প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্তদের প্রতি “ভালবাসা ও সহানুভূতি” জানান। তিনি এ-ও বলেন, জনগণকে সতর্ক করতে আরও কিছু করা যেত কি না—এই প্রশ্ন তিনি গুরুত্ব সহকারে নেননি।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত