আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ওরেগনের ঝরনায় স্রোতে ভেসে গিয়ে ১ জন নিহত, ২ জন নিখোঁজ

ওরেগনের ঝরনায় স্রোতে ভেসে গিয়ে ১ জন নিহত, ২ জন নিখোঁজ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে একটি জলপ্রপাতের স্রোতে ভেসে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। রবিবারও তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেসচুটস কাউন্টি শেরিফ অফিস জানায়, শনিবার দুপুরে বেন্ড শহর থেকে প্রায় ১০ মাইল দূরে ডেসচুটস নদীর ডিলন ফলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নদী থেকে তিনজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বেন্ডের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে শেরিফ অফিস।

সার্জেন্ট জোশ বার্কার জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলেছে এবং তা রবিবার সকালেও পুনরায় শুরু হয়।

তবে এখনো নিহত বা নিখোঁজ ব্যক্তিদের পরিচয় বা কীভাবে তারা ঝরনার স্রোতে ভেসে গেলেন—সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ডিলন ফলস, যা ডেসচুটস ন্যাশনাল ফরেস্টের মধ্যে অবস্থিত, এটি একটি বড় ঝরনা যেখানে পানির প্রবাহ একটি বড় পতনের পর সরু লাভা পাথরের গিরিখাতে দিয়ে তীব্র স্রোতে প্রবাহিত হয়। ঝরনার তীব্র স্রোত এবং বিপজ্জনক ধাপগুলোই এই দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত