আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

জোড়াতালির শার্টে রণবীর, দাম শুনে চোখ কপালে!

জোড়াতালির শার্টে রণবীর, দাম শুনে চোখ কপালে!

তারকাদের পোশাক বরাবরই ভিন্ন ধরনের হয়। একেক তারকা একেক ফ্যাশন স্টেটমেন্ট বহণ করে যা তাদের ভক্তকুলের মাঝে সাড়া ফেলে। বলিউড অভিনেতা রণবীর কাপুরও ফ্যাশনদুরস্ত এক অভিনেতা। পোশাকের দিক থেকে তিনি সমসাময়িক অনেকের চেয়ে বেশ এগিয়েই বলা যায়।

কিন্তু এইবার ব্যতিক্রমী এক পোশাক পরে আলোচনায় উঠে এলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে নতুন লুকে ধরা দিয়েছেন রণবীর। মূলত, ভিডিওটি এক মাস আগের। সম্প্রতি পুরনো সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে রণবীরের পরনে থাকা শার্টের জন্য।

চর্চায় মেতেছেন নেটিজেনরা। রণবীর কাপুরে শার্টটি নিয়ে রসিকতা করছেন নেটিজেনরা। 

ভিডিওটি ভাইরাল হতেই এক নেটিজেন লিখেন, ‘এ কেমন ফ্যাশন! গরীবের মতো লাগছে।’ অপর একজন লেখেন, ‘ওনারা এমন পোশাক পরলে, সেটা ফ্যাশন।

আর আমরা পরতে গেলে লজ্জা পাই।’ কেউ লিখেছেন, ‘এ কেমন পোশাক! জোড়াতালি নাকি!’ কারো মন্তব্য, ‘এটি ভিখারি শার্ট, স্টাইলিস্ট না।’ কেউ কেউ আবার কড়া ভাষায় রণবীরের ফ্যাশন সেন্স নিয়েও সমালোচনা করেছেন।
 
রণবীরের জোড়াতালির শার্ট নিয়ে হাসি-তামাশা চললেও শার্টটির দাম জানলে অনেকে চমকে যেতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, শার্টটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড কিথ।

দেশটির লস অ্যাঞ্জেলেসে তৈরি হয়েছে এটি। এই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, শার্টটি তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। স্প্লিট সাইড সেলাই, ক্যাঙ্গারু পকেট, ভিনটেজ বোতাম ব্যবহার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় শার্টটির দাম ১ লাখ ২৪ হাজার ৩০০ টাকা।
 

রণবীর কাপুরকে সামনে দেখা যাবে মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ। নীতেশ তিওয়ারি নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার এক পার্টের জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত