আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

১০৯ বছরের রহস্য উন্মোচন: প্রথম বিশ্বযুদ্ধের জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেল ডুবুরিরা

১০৯ বছরের রহস্য উন্মোচন: প্রথম বিশ্বযুদ্ধের জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেল ডুবুরিরা

প্রথম বিশ্বযুদ্ধের সময় হামলার ফলে ডুবে যায় ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস নটিংহ্যাম। অবশেষে ১০৯ বছর পর এর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন ডুবুরিরা। স্কটল্যান্ড উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে, ৮২ মিটার গভীর সমুদ্রে ডুবে থাকা জাহাজটি খুঁজে পান ডুবুরিদের একটি দল।

আন্তর্জাতিক অনুসন্ধান প্রকল্প প্রজেক্ট এক্সপ্লোর-এর নেতৃত্বে দশজন ডুবুরির একটি দল এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করে।

যুক্তরাজ্যের চারপাশে ইতিহাসসমৃদ্ধ জাহাজডুবির স্থান চিহ্নিত করাই তাদের মূল লক্ষ্য।
১৯১৬ সালের আগস্টে জার্মান সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবেছিল জাহাজটি। ৪৫৭ ফুট লম্বা এইচএমএস নটিংহ্যাম ১৯১৬ সালের ১৯ আগস্ট একটি নজরদারি অভিযানে থাকা অবস্থায় জার্মান ইউ-বোটের টর্পেডো হামলার শিকার হয়। তিনবার টর্পেডো আঘাত করে জাহাজটির বাম পাশে।

সকালের শত্রু সাবমেরিনটি নজরে পড়লেও একজন নাবিক ভুল করে সেটিকে একটি ছোট মাছ ধরার নৌকা মনে করেন, যা পরবর্তীতে মারাত্মক ভুলে পরিণত হয়। ঘটনাটিতে ৩৮ জন নাবিক প্রাণ হারান। তবে ২০ জন কর্মকর্তা এবং ৩৫৭ জন ক্রু সদস্যকে রয়্যাল নেভির দুটি ডেস্ট্রয়ার উদ্ধার করতে সক্ষম হয়।

প্রজেক্ট এক্সপ্লোর জানায়, জাহাজটির নাম, আকার, যন্ত্রপাতি এবং অবস্থার বিবরণ সবকিছুই ঐতিহাসিক রেকর্ডের সঙ্গে মিলে গেছে।

এর পাশাপাশি তারা জাহাজের স্টার্নে (পিছনের অংশে) খোদাই করা ‘নটিংহাম’ লেখা এবং রয়্যাল নেভির নীল মুকুট চিহ্নসহ সাদা ডিনার প্লেট খুঁজে পায়, যা শনাক্তকরণে নিশ্চিততা দেয়। জাহাজটি খুঁজে পেতে দীর্ঘ এক শতাব্দী ধরেই নানা প্রচেষ্টা চলেছে, তবে কোনো প্রচেষ্টাই সফল হয়নি। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে প্রজেক্টএক্সপ্লোর বিভিন্ন নৌ-দলিল, টেলিগ্রাম ও মানচিত্র বিশ্লেষণ করে অনুসন্ধান শুরু করে।
চলতি বছরের এপ্রিল মাসে তারা সোনার ক্যামেরা দিয়ে সাগরের ওই অংশ স্ক্যান করে সম্ভাব্য ধ্বংসাবশেষের ইঙ্গিত পায়। অবশেষে তিন মাস পর ডুবুরিরা সরাসরি সেখানে গিয়ে নিশ্চিত করেন যে, এটি এইচএমএস নটিংহ্যাম।

প্রজেক্ট এক্সপ্লোর এই আবিষ্কারকে যুক্তরাজ্যের নৌ-ইতিহাসের এক ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে।
সূত্র : বিবিসি


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত