আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গির্জায় ভুল হামলার কথা ট্রাম্পকে জানালেন নেতানিয়াহু

গির্জায় ভুল হামলার কথা ট্রাম্পকে জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতেই ফোন করেন ট্রাম্প। 

হামলাটি ‘ভুলবশত’ হয়েছে বলে ট্রাম্পকে জানিয়েছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৮ জুলাই) ফোনকলের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

খবরে বলা হয়, হোয়াইট হাউজের এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন,  ‘প্রেসিডেন্ট আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে গাজার ওই গির্জায় আক্রমণের বিষয়ে কথা বলেন। আমি যতদূর জানি, প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিতে সম্মত হয়েছেন। ক্যাথলিক গির্জায় আঘাত হানাটা ‘ভুলবশত’ হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্টকে এমনটাই জানিয়েছেন।’

বৃহস্পতিবার গাজা শহরের হলি ফ্যামিলি গির্জায় চালানো এই হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।  হামলায় গির্জার যাজকও আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ল্যাটিন প্যাট্রিয়ার্কেট জেরুজালেম। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত