আপডেট :

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

চার গুণীজনকে একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা প্রদান

চার গুণীজনকে একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা প্রদান

শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা ২০২৫’ পেয়েছেন চার গুণীজন। 

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সম্মাননা প্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- কবি, গীতিকার ও প্রাবন্ধিক মতেন্দ্র মানখিন, কথাসাহিত্যিক হাসান অরিন্দম, চলচ্চিত্র পরিচালক অপরাজিতা সঙ্গীতা এবং শিশুসাহিত্যিক (মরণোত্তর) রাইদাহ গালিবা কুইন।

সাহিত্যের ছোট কাগজ একান্নবর্তীর সম্পাদক শেলী সেনগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং বাংলা একাডেমি পুরস্কাপ্রাপ্ত কথাসাহিত্যিক রফিকুর রশীদ।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা অনুভূতি প্রকাশ করেন। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর পাল।

প্রয়াত সাবেক জ্যেষ্ঠ সচিব কবি ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, রণজিৎ বিশ্বাস ছিলেন বহু গুণে গুণান্বিত ব্যক্তি। তিনি ভীষণ আন্তরিক ও রুচিমান মানুষ ছিলেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত লেখালেখি করতেন। ক্রিকেট নিয়ে তার লেখা ছিল বেশ জনপ্রিয়। তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। ‘কুড়িয়ে পাওয়া সংলাপ’, ‘মানুষ ও মুক্তিযুদ্ধের সংলাপ’, ‘শুদ্ধ বলা শুদ্ধ লেখা’, ‘হৃদয়ের ক্ষরণকথা’ রণজিৎ বিশ্বাসের উল্লেখযোগ্য গ্রন্থ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত