আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নরওয়াকে ৬০৫ ফ্রিওয়েতে আগুনে পুড়ে প্রাণ গেল ৪ জনের, ড্রাইভার গ্রেপ্তার

নরওয়াকে ৬০৫ ফ্রিওয়েতে আগুনে পুড়ে প্রাণ গেল ৪ জনের, ড্রাইভার গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

নরওয়াকের ৬০৫ ফ্রিওয়েতে রবিবার রাত ১টার কিছু আগে ঘটে ভয়াবহ এক চেইন রিঅ্যাকশন দুর্ঘটনা, যাতে আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র অফিসার জ্যাকারি সালাজার জানান, বেলফ্লাওয়ারের ২৬ বছর বয়সী আইরিস সালমেরন নামে এক নারী উচ্চগতিতে গাড়ি চালিয়ে মাঝ রাস্তায় থেমে থাকা একটি নিসানে ধাক্কা দেন। ধারণা করা হচ্ছে, তিনি তখন মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার ঠিক আগে নিসানটি আরেকটি দুর্ঘটনায় একটি সিএইচপি (ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল) গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর যখন গাড়িটি রাস্তায় থেমে ছিল, তখন সালমেরনের কিয়া গাড়িটি সেটিকে ধাক্কা দেয়। তাতেই গাড়িতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা চারজন ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

৬০৫ ফ্রিওয়ের অন্যান্য চালকরা আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভিডিও ধারণ করেন। নিসানটি রাস্তার মাঝখানে জ্বলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সালমেরন এবং তার সঙ্গে থাকা একজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সিএইচপি অফিসার অক্ষত রয়েছেন।

আইরিস সালমেরনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধে মামলা করা হবে, যার মধ্যে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আহত করা এবং রক্তে অ্যালকোহলের মাত্রা ০.০৮% বা তার বেশি থাকাকালে দুর্ঘটনার মাধ্যমে আহত করা।

অফিসার সালাজার বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের পরিবারদের জন্য ভয়াবহ। এ ধরনের ঘটনা পুরোপুরি প্রতিরোধযোগ্য।”

এই দুর্ঘটনার কারণে ৬০৫ ফ্রিওয়ের দক্ষিণমুখী সব লেন প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। পরে সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়। নিহত চারজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত