আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জাতিসংঘে সরব বাংলাদেশ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে

জাতিসংঘে সরব বাংলাদেশ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও বর্বরতা বন্ধে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

 

২৯ জুলাই জাতিসংঘ সদরদপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

 

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তৌহিদ হোসেন বলেন, ইসরায়েল এখন পর্যন্ত ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা গণহত্যার শামিল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।

 

তিনি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনে বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান। এ লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠনে অংশ নিতে প্রস্তুত। এছাড়া গাজায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করারও আহ্বান জানান তিনি।

ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। 

‘জাতিসংঘ হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন এন্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু স্টেট সল্যুশন’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত