আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ছোবল খেয়ে সাপকে কামড়ে টুকরো !

ছোবল খেয়ে সাপকে কামড়ে টুকরো !

সাপের কাপমড় খেয়ে প্রতিশোধ নিতে সাপকে টুকরো টুকরো কামড়ে মেরেছেন এক ব্যক্তি । সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের এটাহ জেলার আসরৌলি গ্রামে এ ঘটনা ঘটে।

রামকুমার নামের ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রাজ কুমারের অবস্থা  আশঙ্কাজনক।

রাজকুমারের বাবা বাবু রাম জানান, রবিবার রাতে তার ছেলে নেশা করে বাড়ি ফিরেছিল। ওই সময় রাজকুমারের ঘরে একটি সাপ ঢোকে এবং তাকে কামড়ায়। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে সাপটাকে কামড়ে টুকরো টুকরো করে ফেলে। বাবু রাম বলেন, ‘ ছেলের অবস্থা গুরুতর। কিন্তু তার চিকিৎসা চালিয়ে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব’।

স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা বলছেন, তারা প্রথমে বুঝতেই পারেননি যে রাজ কুমার একটি সাপকে কামড়ে টুকরো করে ফেলেছেন।

একজন চিকিৎসক বলেন, ‘ওই যুবক এসে আমাদের জানায় যে সে একটি সাপকে কামড়ে দিয়েছে। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম সাপ ওকে ছোবল মেরেছে। তারপরে বিষয়টা স্পষ্ট হয় আমার কাছে’।

তিনি আরও বলেন, ‘সাপে কাটা রোগী প্রায়ই আসে আমাদের কাছে। কিন্তু সাপকে কাপড়ে দেওয়া রোগী জীবনে প্রথম দেখলাম’। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অবস্থা খারাপ হওয়ায় রাজকুমারকে আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতে সাপকে কামড়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়।

গত মে মাসে গুজরাট রাজ্যে সাপের ছোবল খাওয়ার পরে ৬০-বছর বয়সী এক ব্যক্তি সাপটিকেই কামড়ে দিয়েছিলেন। এতে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে সাপটিও মারা যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত