আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পারভীন আকতারের কবিতা

পারভীন আকতারের কবিতা

 

 

রক্তক্ষরণ কলেবর

পারভীন আকতার


আমি কোন কাব্য লিখে;উপন্যাস রচে,
পঞ্চপান্ডব হতে চাই না।
আমার ন্যায়বোধে,সত্যলোকে চিরন্তন
মন্ময় তন্ময় লিখতে থাকি।
আমি আত্মার কথায়;মনের ধুলো মুছে,
জমা খরচের খাতা শূন্যে নামায়।
সাদা তকতকে ঝকঝকে;সাফ করি নিজেকে।
মনের আচ্ছাদন বিরহে;হর্ষ বর্ধন করি।

দরদ দিয়ে সমাজ আয়নায় নিজেকে দেখি।
কলমের কালিতে পৃথিবীর শান্তি খুঁজি।
না হোক প্রতিষ্ঠা আমার লেখায়;আমি দায়মুক্ত।
আমি তো বলেই যায়,পরিবর্তন অনুবাদ।
অনুধাবন সে তো তোমাদের বিষয় আশয়!

আমি কোন ব্যাকরণ বাঁধা নির্মাণে,বিশ্বাসী নই।
ইচ্ছেমতো লিখে;ক্ষার,উত্তাপ বন্ধ করি।
আমি আমার জন্যই লিখি,বাতাস হালকা করি।
তোমাদের সাথে মিলে কারণ আমিই তোমরা!
আমার ভাবনায় তোমরাও জাগ্রত সহযোদ্ধা!
আমি লিখতে থাকি;রাত জাগা পাখি।
অক্ষরে গোপনে পুঁতি জল কামান।
সুখের গোলাবারুদ;জীবন নদে ঘূর্ণি ঘুরিয়ে।

আমি লিখে শব্দের মায়াকাননে শান্তি পাই,
এইটুকু বুঝি কলমই আমার শেষ আশ্রয়স্থল!
জমাট শব্দমালা বের করেই আমার প্রশান্তি।
ছন্দ,তান,শব্দের ব্যকুলতায়; গুছিয়ে দেয়া।
শেষটুকু জানি,আমার শব্দ সন্তানরা;
হৃদয়ের কষ্ট,রক্ত ক্ষরণ;কান্না থামাতে জানে।
সুখপাঠ্য হয়ে উন্মুক্ত কলেবরে শ্বাস নেয়।
নিষ্প্রভতা হেলানে; উচ্ছ্বসিত আশা ঊষায়।

শেয়ার করুন

পাঠকের মতামত