আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আলিঙ্গনে সাড়া দিলেন না ইভাঙ্কা ট্রাম্প : আলোচনা-সমালোচনা

আলিঙ্গনে সাড়া দিলেন না ইভাঙ্কা ট্রাম্প : আলোচনা-সমালোচনা

এবার মার্কিন সিনেটরের আলিঙ্গনে সাড়া না দিয়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। এর আগে ট্রাম্পের হাত ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। খোদ ট্রাম্পও আচরণ নিয়ে অতীতে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছিলেন।

মঙ্গলবার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও ব্যবসায়িক এক আলোচনায় ইভাঙ্কার সঙ্গে আলিঙ্গনের চেষ্টা করলে কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি ট্রাম্প কন্যা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় বইছে।

মার্কো অ্যান্টনি রুবিও মার্কিন রাজনীতিবিদ এবং অ্যাটর্নি জেনারেল। ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে তিনি রিপাবলিকান সিনেটর নির্বাচিত হয়েছেন। এর আগে ফ্লোরিডার স্পিকার ছিলেন তিনি।

টুইটারে একজন লিখেছেন, কিছুই না; ইভাঙ্কা ট্রাম্পের শরীরের ভাষা রুবিওকে আলিঙ্গনের জন্য আকৃষ্ট করেছিল। আরেকজন বলেন, বিখ্যাতদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে অালিঙ্গনের মধ্য দিয়ে। কিন্তু ইভাঙ্কা সেটা দেখালেন না।

এ ব্যাপারে মার্কো রুবিও বেশ কয়েকটি টুইট করে লজ্জা আড়ালের চেষ্টা করেন। সেখানে তিনি দাবি করেছেন, ইভাঙ্কা ট্রাম্প তাকে নিরাশ করেননি। এ ব্যাপারে কৌতুক করে তিনি লেখেন, ‘আলিঙ্গনে সাড়া না দেয়ার ব্যাপারে তদন্ত চলছে।’

তবে এক টুইটার ব্যবহারকারী আলিঙ্গনের ভিন্ন উপায় দেখিয়েছেন। তার পোস্ট করা ছবিতে একজনকে পেছন থেকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে।

আরেকজন লেখেন, মেলানিয়া কাণ্ড, কভফেফে কিংবা আলিঙ্গনের বিষয় বাদ দিয়ে হেলথকেয়ার বিল সম্পর্কে বিস্তারিত কিছু জানাবেন কি? অভদ্রতার একটা সীমা আছে। বহুত হয়েছে। খারাপ কিছু এবং কৌতুক বন্ধ করার সময় হয়েছে বলে আরেকজন মন্তব্য করেছেন।

এতো আলোচনা সমালোচনার পর মুখ খোলেন ইভাঙ্কা। তিনি টুইট করেন, ‘বেনামি সূত্র বলছে, মার্কো রুবিও আলিঙ্গনে ব্যর্থ হয়েছেন। আমার কিছু বলার নেই (কিন্তু আমি তার সঙ্গে অন্যভাবে আলিঙ্গন করেছি!)।’

তিনি আরেক টুইট বার্তায় লেখেন, ‘পুরোটাই ভুয়া খবর। সেখানে তাদের দুজনের মধ্যে অালিঙ্গন হয়েছে। সেই আলিঙ্গন অনেক বেশি সন্তোষজনক ছিল। মার্কো দারুণভাবে আলিঙ্গন করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত