আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মাসিক আয় লাখ টাকা, তবুও ছাড়বেন না ভিক্ষাবৃত্তি!

মাসিক আয় লাখ টাকা, তবুও ছাড়বেন না ভিক্ষাবৃত্তি!

ভারতে পেশাদার ভিক্ষাজীবী দেখতে পাওয়া যায়। তাদের উপার্জন কর্পোরেট সংস্থায় চাকুরেদের থেকে কোন অংশে কম নয়।

তাদের মধ্যে মুম্বাইয়ের বাসিন্দা ভরত অন্যতম। পঞ্চাশোর্ধ্ব ভরত রীতিমতো ফ্যামিলি ম্যান। তার কর্মক্ষেত্র মুম্বাইয়ের পারেল এলাকা। তিনি দু'টো ফ্ল্যাটের মালিক। সেই ফ্লাট দুইটির দাম অন্তত এক কোটি টাকা। ভিক্ষা করে প্রতি মাসে তার উপার্জন ৭৫ হাজার টাকা। এই ভিক্ষাবৃত্তীর জন্য তিনি সময় দিতে পারেন না পরিবারকে।

এছাড়াও ভরতের একটি দোকান রয়েছে। তবে সেটি তিনি ভাড়া দিয়েছেন।

ভাড়া বাবদ প্রতি মাসে পেয়ে থাকেন ১০ হাজার টাকার বেশি। পাশাপাশি তার পরিবারের অন্য সদস্যরা স্কুলের স্টেশনারি জিনিসের ব্যবসা চালান।

সব মিলিয়ে মাসে মাসে লক্ষাধিক টাকার উপার্জন হয়েই থাকে। পরিবারের তরফে বহুবার অনুরোধ করা হয়েছে। কিন্তু ভরত ভিক্ষাবৃত্তি ছাড়বেন না। কারণ যে জীবিকা তাঁকে পায়ের নিচে জমি দিয়েছে সেটা নিয়ে তিনি বিন্দুমাত্র লজ্জিত নন।

এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত