আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সালমানের ফিটনেস রহস্য ফাঁস!

সালমানের ফিটনেস রহস্য ফাঁস!

মেঘে মেঘে বেলা কম হয়নি। আসছে ২৭ ডিসেম্বর সালমান খানের বয়স হচ্ছে ৫২ বছর। অথচ সল্লু ভাইজানকে দেখে কে বলবে যে এতটা বয়স হয়েছে তার? এই বয়সেও যে দারুণ ফিটনেস ধরে রেখেছেন তিনি।

এই বয়সে সালমান খান এতটা ফিট কীভাবে? সালমানের ‘সুলতান’ আর ‘টাইগার জিন্দা হ্যাঁয়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর সম্প্রতি এই নায়কের ফিটনেস রহস্য ফাঁস করেছেন। আলী আব্বাস বলেন, ‘সালমান নিজেকে ফিট রাখার জন্য অনেক ব্যায়াম করেন। এই ছবির শুটিং শুরুর আগের তিন মাস সালমান বলতে গেলে জিমে পুরো জীবন দিয়ে দিয়েছেন। ছবির শুটিং মরুভূমিতে হোক আর বরফঢাকা কোনো পাহাড়ে, সালমান এক দিনের জন্যও শরীরচর্চা বাদ দেননি। প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে সেটে আসতেন তিনি। এ রকম আবহাওয়ায় সাইকেল চালিয়ে এত দূর পাড়ি দেওয়া সহজ নয়।’

পরিচালক জানান, এ অভিনেতা নাকি খাবারও মেপে মেপে খান। ‘টাইগার জিন্দা হ্যাঁয়’ ছবির শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস আর মরক্কোতে। শুটিং সেটের অন্যরা যখন নানা দেশের মুখরোচক সব খাবারের স্বাদ নিচ্ছেন, সালমান তখন ‘কঠিন’ ডায়েটে। তবে সবশেষে গ্রিস অংশের শুটিংয়ের সময় নাকি নিজেকে কিছুটা ছাড় দেন সালমান। সবার সঙ্গে বসে তখন পেট পুরে খেয়েছেন।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যাঁয়’ মুক্তি পাবে ২২ ডিসেম্বর।


এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত