আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শীতে উপকারী যেসব ড্রাই ফ্রুটস

শীতে উপকারী যেসব ড্রাই ফ্রুটস

শীতে রোগবালাই লেগেই থাকে। এজন্য খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত করা হয়। সেক্ষেত্রে প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করতে পারেন ড্রাই ফ্রুটস। এগুলো শুধু স্বাদই বাড়ায় না, শরীরকে ফিট রাখতেও সহায়ক। বিশেষ করে শীতকালে ড্রাই ফ্রুট খেলে অনেক উপকার পাওয়া যায়। এই সময় খাদ্যতালিকায় যোগ করতে পারেন যেসব ড্রাই ফ্রুটস-

কাঠবাদাম: কাঠবাদামে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার, জিঙ্ক, ভিটামিন ই পাওয়া যায়। এই বাদাম খেলে রক্ত ​​সঞ্চালন ও হিমোগ্লোবিনের মাত্রাও ভাল হয়। এর পাশাপাশি কাঠবাদাম খেলে কোলেস্টেরলের মাত্রাও ঠিক থাকে। ক্ষুধা মেটাতে ৩-৪ টি কাঠবাদাম খেলে শরীরের ঘাটতি পূরণ করে। এছাড়াও, এর উষ্ণ প্রভাব শীতকালে শরীরের জন্য উপকারী ।

কাজুবাদাম: কাজুবাদাম, স্বাস্থ্য সম্পর্কিত অনেক বিষয়েই অত্যন্ত কার্যকরী। শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই বাদাম। কাজুবাদাম খেলে উচ্চ রক্তচাপের মাত্রাও ঠিক রাখা যায়। মাইগ্রেনের ব্যথাতেও কাজুবাদাম কার্যকর। এছাড়াও কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এটি ত্বকের জন্য খুবই ভাল।

আখরোট: শীতকালে আখরোট খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা উচ্চ কোলেস্টেরল কমাতে খুবই সহায়ক। আখরোট খাওয়া ত্বক ও চুলের জন্যও খুব ভাল।

ডুমুর: ডুমুর এমন একটি ড্রাই ফ্রুট, যাতে প্রয়োজনীয় সব ভিটামিন, খনিজ, ফাইবার পাওয়া যায়। ডুমুরে ভিটামিন এ, বি১, বি১২, ক্যালসিয়াম, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। ডুমুর,রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শীতকালে এটি খাওয়া খুবই ভাল।

পেস্তা: শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান পেস্তায় পাওয়া যায়। পেস্তা ত্বককে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। ফলে ত্বকে তারুণ্যতা বজায় থাকে।

শেয়ার করুন

পাঠকের মতামত