আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বিশ্বের প্রথম নাকে দেওয়া করোনার টিকা ভারতে চালু

বিশ্বের প্রথম নাকে দেওয়া করোনার টিকা ভারতে চালু

বিশ্বের প্রথম নাকে দেওয়া করোনার টিকা চালু করল ভারত। দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৈরি এই টিকার নাম দেওয়া হয়েছে ইনকোভ্যাক। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মানসুখ মানদাবিয়্যা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং আজ বৃহস্পতিবার টিকাটির প্রয়োগ উদ্বোধন করেন।

ভারত বায়োটেকের তৈরি করোনার নাকে দেওয়া টিকা ‘ইনকোভ্যাক’ ভারতে সরকারি হাসপাতালে ডোজপ্রতি ৩২৫ রুপিতে এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে পাওয়া যাবে। তবে বেসরকারি হাসপাতালে ট্যাক্সসহ হাজার রুপি গুনতে হবে প্রতিডোজ ইনকোভাক নিতে হলে। ভারতের সরকারি টিকা ব্যবস্থাপনা ওয়েবসাইট কো-উইন’র মাধ্যমে ভারতীয়রা ইনকোভ্যাক নিতে পারবেন।

ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ‘১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারবেন। ইনকোভ্যাক টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। দুই নাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় এক ডোজ পূর্ণ হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১০০০ রুপি। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে দেওয়া যাবে।’ সূত্র: দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি





এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত