আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদির কনিষ্ঠতম রাষ্ট্রদোহী মুর্তাজার ১৮ বছর হলেই মৃত্যুদণ্ড

সৌদির কনিষ্ঠতম রাষ্ট্রদোহী মুর্তাজার ১৮ বছর হলেই মৃত্যুদণ্ড

আরব বসন্তের সময় সরকার বিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন ১০ বছর বয়সী মুর্তাজা কুরেইরিস। ২০১১ সালে সৌদি আরবে প্রবল গণ-আন্দোলন হয়। তখন সরকার বিরোধী সাইকেল মিছিলে অংশ নেন মুর্তাজা। এজন্য রাজতন্ত্র বিরোধী হিসেবে তাকে গ্রেফতার করে সৌদির পুলিশ।
তবে নাবালক হওয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারছিল না সৌদি সরকার। কিন্তু আর কিছুদিন পর ১৮ বছর পূর্ণ হলে মুর্তাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

খবরে সৌদি রাজতন্ত্র পরিচালিত নির্যাতনের প্রতিবাদে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুর্তাজা কুরেইরিস ও তার বন্ধুরা সাইকেল মিছিল করেছিল। দেশের পূর্ব প্রান্তে সেই মিছিল করার সময় সরকারের নজরে আসে তার গতিবিধি। তারপর থেকেই মুর্তাজার নাম ছিল পুলিশের খাতায়। তিন বছর এমন পর্যবেক্ষণ চলে।

এরই মাঝে ১৩ বছর বয়স হলে গোপনে সৌদি আরব থেকে প্রতিবেশী রাষ্ট্র বাহরাইনে পালিয়ে যাওয়ার সময় পরিবারের অন্যান্যদের সঙ্গে ধরা পড়ে মুর্তাজা। সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম রাজনৈতিক বন্দি হিসেবে মুর্তাজাকে নিয়ে যাওয়া হয় জেলখানায়।

এরপর শুরু হয় বিচার। নাবালক হিসেবে সৌদি সরকার কোনোভাবেই এই বিদ্রোহীকে চরম শাস্তি দিতে পারেনি। অগত্যা জেলে রেখেই তার সাবালক হওয়ার অপেক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, চার বছর জেলে রয়েছে মুর্তাজা। সদ্য ১৮ বছরে পা রাখতে চলেছে সে।
এরপরই তাকে চরম রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সেই লক্ষ্যেই সরকার আইনি পদক্ষেপ শুরু করেছে।
মুর্তাজার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে- তার একটি হলো সরাসরি নাশকতায় মদদ দেয়া। পুলিশের দাবি, মুর্তাজার বড় ভাই আলি কুরেইরিস আওয়ামিয়া শহরের থানায় পেট্রোল বোমা ছুঁড়েছিলেন। সেই সময় তার সঙ্গে ছিল মুর্তাজা। ওই ঘটনার পর আলিকে মেরে ফেলা হয়। এখন চরম শাস্তির অপেক্ষায় মুর্তাজা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার সব অভিযোগ প্রমাণ করতে মরিয়া সরকার।

সরকারের দাবি, জেরায় সব স্বীকার করেছে মুর্তাজা। যদিও মুর্তাজার পরিবারের অভিযোগ, প্রবল অত্যাচার চালিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। বিচারের নামে প্রহসন চালানো হয়েছে। মুর্তাজার কি ফাঁসি হবে? নাকি তার শিরচ্ছেদ করা হবে প্রকাশ্যে? ভয়ঙ্কর সেই শাস্তির পদ্ধতি নিয়ে চলছে জল্পনা। ততই বাড়ছে উদ্বেগ। আর এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হতে শুরু করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত