আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২৫ লাখ লিটার পানি নিয়ে চেন্নাই যাচ্ছে ট্রেন

২৫ লাখ লিটার পানি নিয়ে চেন্নাই যাচ্ছে ট্রেন

তীব্র পানি সঙ্কটে পড়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই। শহরটির বড় বড় সংরক্ষণাগার থেকে শুরু করে সব জায়গার পানি শেষ। এ সঙ্কট মোকাবিলায় পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার ২৫ লাখ লিটার পানি নিয়ে তামিলনাড়ু থেকে একটি বিশেষ ট্রেন পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে তামিলনাড়ুর ভেলোর জোলারপেট স্টেশন থেকে ৫০ ওয়াগন পানি ভর্তি এ ট্রেনটি যাত্রা শুরু করে। আজ বিকেলে ট্রেনটি চেন্নাই পৌঁছাবে বলে জানিয়েছে সাউদার্ন রেলের কর্মকর্তারা। ট্রেনটির প্রত্যেক ওয়াগনে ৫০ হাজার লিটার পানি রয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এমন সঙ্কটের কারণে চেন্নাইয়ে পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৫ কোটি টাকা। প্রত্যেক ট্রেনের যাত্রার জন্য ৮.৫ লাখ টাকা খরচ পড়বে।

ট্রেনটি গতকাল বৃহস্পতিবার পৌঁছনোর কথা ছিল। কিন্তু ট্যাংক ও রেলওয়ে স্টেশনের সংযোগরক্ষাকারী ভালভে লিক থাকায় এটি দেরিতে ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে প্রতিদিন ৫২৫ মিলিয়ন লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

খরার জেরে চেন্নাইয়ের একাধিকা স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের বাড়িতে বসেই কাজ করার নির্দেশ দিয়েছে। এ পরিস্থিতিতে পানির সঙ্কটটা কিছুটা লঘব হবে বলে আশা করছে তামিলনাড়ু সরকার।

শেয়ার করুন

পাঠকের মতামত