আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

যুক্তরাষ্ট্রে একদিনেই ৪৪৯১ মৃত্যুর রেকর্ড

যুক্তরাষ্ট্রে একদিনেই ৪৪৯১ মৃত্যুর রেকর্ড

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে তো বটেই, পুরো বিশ্বে একদিনে এত মৃত্যুর ঘটনা নজিরবিহীন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা নির্ধারণের হিসাবে পরিবর্তন আনা হয়েছে। যার কারণে একদিনে এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর বিষয়টি রেকর্ডভুক্ত হয়েছে।

নতুন হিসাবে ‘সম্ভাব্য মৃত্যুর’ বিষয়টি আনা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃত্যু হলে তাকেও মোট মৃতের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কয়েকদিন আগে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ ৩ হাজার ৭৭৮টি ‘সম্ভাব্য মৃত্যুর ঘটনা’ মোট মৃত্যুর হিসাবের সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রে সবমিলিয়ে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। ‘সম্ভাব্য মৃত্যু’ বাদ দিয়ে জন’স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ২ হাজার ২৫৭ জনের। এটিও একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৩৫৩ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসেবে যে কোনো দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিউইয়র্ক রাজ্যে প্রাদুর্ভাব ছড়িয়েছে বেশি। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর অর্ধেকেই হয়েছে শুধু এই রাজ্যেই।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত