আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

লকডাউন ভেঙ্গে ভ্রমণে ইভাঙ্কা ট্রাম্প

লকডাউন ভেঙ্গে ভ্রমণে ইভাঙ্কা ট্রাম্প

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মত লকডাউন জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। এতে ঘরবন্দি হয়ে পড়েছে দেশটির মানুষ। থমকে গেছে দেশটির অর্থনীতির চাকা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বের সকল দেশকেই ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প লকডাউন ভেঙ্গে পারিবারিক ভ্রমণ করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ১ এপ্রিল বাড়িতে থাকার নির্দেশ জারি হওয়ার পর লকডাউন ভেঙ্গে ইভাঙ্কা তার স্বামী ও তিন সন্তানকে নিয়ে ওয়াশিংটন থেকে নিউ জার্সিতে ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবে গেছেন। জানা গেছে, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে ট্রাম্পের জামাতা জারেদ কুশনার ওয়াশিংটনে ফিরলেও তার মেয়ে ইভাঙ্কা ফেরেনি। ইতিমধ্যে নিউ জার্সি থেকে বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে দুইবার কথা বলেছেন ইভাঙ্কা। এমনটিও দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, সে তার ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছে। কোন বাণিজ্যিক কাজে নয়।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৮ হাজার ২১০ জন। মারা গেছেন ৩৪ হাজার ৬৪১ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত