আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

রুশ নভোচারী আক্রান্ত, দুশ্চিন্তায় মহাকাশ বিজ্ঞানীরা

রুশ নভোচারী আক্রান্ত, দুশ্চিন্তায় মহাকাশ বিজ্ঞানীরা

পৃথিবীর সীমানা পেরিয়ে এবার মহাকাশেও থাবা বসিয়েছে করোনা। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক রুশ নভোচারী। গত শুক্রবার মহাকাশ থেকে ফেরার পর এভজিনি মিকরিন নামের ওই মহাকাশচারীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। মিকরিন কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন তার কোনও স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীরা। খবর জিনিউজের।

সায়েন্স জার্নাল নেট জানিয়েছে, গত সপ্তাহে একটি রকেট রাশিয়া থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই রকেটে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস করপোরেশনের ডেপুটি হেড এভজিনি মিকরিন ছিলেন। গত শুক্রবার তিনি মহাকাশ থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরই তার শরীরে করোনার জীবাণু মিলেছে।

রাশিয়ার স্টেট করপোরেশন ফর স্পেস অ্যাকটিভিটিজের চিফ দিমিত্রি রোগোজিনও সেই রকেটে মিকরিনের সঙ্গে ছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন। ওই মহাকাশযানে রাশিয়ার এই দু’জন ছাড়াও একজন যুক্তরাষ্ট্রের মহাকাশবিজ্ঞানীও ছিলেন। তারা সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন। মিকরিন যে সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন, তা কারও জানা ছিল না, সেজন্য কারও মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখারও কোনও ব্যাপার ছিল না। এতে মিকরিনের সঙ্গে বাকিদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, রাশিয়ার স্পেস রিসার্চ সেন্টারের কর্মকর্তাদের মধ্যে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে মিকরিনের দুটি পরীক্ষা হয়েছে। দু’বার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত