আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিক্ষোভে বৃদ্ধকে পুলিশের ধাক্কা, উত্তপ্ত নিউ ইয়র্ক

বিক্ষোভে বৃদ্ধকে পুলিশের ধাক্কা, উত্তপ্ত নিউ ইয়র্ক


কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকালে ৭৫ বছরের এক বৃদ্ধকে পুলিশের ধাক্কা দেওয়ার ঘটনায় এবার উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। ব্যাপক সমালোচনার মুখে অভিযোগ ওঠা পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

নিউ ইয়র্কের বাফেলো এলাকার এক রেডিও স্টেশনের সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, সড়কে দাঙ্গা পুলিশের একটি দল মার্চ করে যাচ্ছিল। এসময় ৭৫ বছরের ওই ব্যক্তি পুলিশের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে এক পুলিশ কর্মকর্তা তাকে ব্যাটন দিয়ে আঘাত করে। পাশে থাকা দ্বিতীয় কর্মকর্তা ধাক্কা দিলে ওই বৃদ্ধ রাস্তায় পড়ে যান এবং মাথায় আঘাত পান। এসময় তার মাথা থেকে রক্তপাত শুরু হয়।

বাফেলোর মেয়র বায়রন ব্রাউন জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তবে তার অবস্থা গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে এবং পুলিশের নির্যাতনের বিরুদ্ধে মিছিল করে।

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কুমো এই ঘটনাকে পুরোপুরি অযাচিত ও চরম অমর্যাদাকর’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘পুলিশ কর্মকর্তারা অবশ্যই আইনের প্রয়োগ করবেন, তবে অপব্যবহার নয়।’

বাফেলো পুলিশ কমিশনার বায়রন লকউড ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত