আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলের বোমা হামলা

হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলের বোমা হামলা

ফিলিস্তিনি ইসলামিক গ্রুপ হামাস প্রধানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার (১৬ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল এবং পাল্টা আক্রমণে ইসলামিক গোষ্ঠীটি তেল আবিবে রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে। এর মধ্য দিয়ে টানা সপ্তম দিনের মতো সহিংসতা অব্যাহত রইলো।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর উপকূলীয় অঞ্চল জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।

ইসরায়েলিরা তেল আবিব এবং দক্ষিণের শহর বের্শেবাতে আগত রকেট আগুনের বিস্ফোরণ সংক্রান্ত সাইরেন সতর্কতার সঙ্গে সঙ্গে বোমা শেল্টারে হামলা চালায়। চিকিৎসকরা জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে হামলা চালানোর সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, গাজায় চালিয়ে আসা ইসরায়েলি বিমান ও গোলা হামলায় এখন পর্যন্ত অন্তত ১৪৯ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪১ শিশু রয়েছে। অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত