আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

‘রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা’

‘রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে আমেরিকা’

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে তার দেশ। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে জেক সুলিভান এ কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েকদিন পর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার কথা জানালেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

গত ১৬ জুন জেনেভা শহরে পুতিন ও বাইডেন শীর্ষ বৈঠক করেন। বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে গেছেন। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার পর গত মার্চ মাসে রুশ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়।

রাশিয়ার রাষ্ট্রদূত আমেরিকায় ফিরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল- দুই দেশের মধ্যে সম্পর্কের নাটকীয় উন্নতি হয়েছে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা উড়ে গেল।

এর আগেও নাভানলিকে জেল দেয়ার ঘটনায় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত