আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াবে লিবারেল সরকার: ট্রুডো

বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াবে লিবারেল সরকার: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার সরকার সকল বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াবে। সেজন্য লিবারেল সরকার শুরু থেকেই নানামুখী পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়াস্থ কামলুপস এলাকার পরিত্যক্ত এবং প্রাচীন একটি আবাসিক স্কুল থেকে ২১৫ শিশুর মৃতদেহের দেহাবশেষ উদ্ধার, অন্টারিস্থ লন্ডনে চার মুসলিম হত্যার নেতিবাচক ঘটনার পর কানাডার সুপ্রিম কোর্টে এক জন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এবং সংখ্যালঘু বিচারপতিকে নিয়োগ দিয়ে জাস্টিন বলেন, ‘কানাডার দেড় শ’ বছরের ইতিহাসে এটা ঐতিহাসিক পদক্ষেপ। কারণ, কানাডার ইতিহাসে এই প্রথম অশ্বেতাঙ্গ কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন।’

দেশটির সুপ্রিম কোর্টের ১৪৬ বছরের ইতিহাসে এই প্রথম নিয়োগ পেলেন বিচারপতির নাম মাহমুদ জামাল। জামালের বাবা-মা ভারতীয়। তবে জামালের জন্ম হয়েছে নাইরোবিতে। পরে তিনি যুক্তরাজ্যে চলে যান। সেখানেই পড়াশোনা করেন। যুক্তরাজ্য থেকে ক্যানাডায় যান জামাল।

তার এই নিয়োগর পর জাস্টিন বলেন, ‘এ ভাবেই বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াবে তার সরকার।’

কানাডায় প্রতি চার জনে একজন অশ্বেতাঙ্গ। কৃষ্ণাঙ্গ অথবা এশিয়ার মানুষ। অথচ এতদিন ধরে সুপ্রিম কোর্টে একজনও সংখ্যালঘু বর্ণের বিচারপতি ছিলেন না।

এক বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডো বলেছিলেন, ‘বেড়ে চলা বর্ণবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক সাম্য তৈরির চেষ্টা হবে। জামালের নিয়োগ তারই অন্যতম পদক্ষেপ বলে অভিজ্ঞ মহল মনে করেন।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত