আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বাংলাদেশসহ এশিয়ার বেশকিছু রাষ্ট্রকে দেড় কোটি ডোজ দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ এশিয়ার বেশকিছু রাষ্ট্রকে দেড় কোটি ডোজ দেবে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী সাড়ে পাঁচ কোটি করোনা টিকা অনুদান হিসেবে সরবরাহ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত আট কোটি টিকা অনুদান দেওয়ার অংশ হিসেবেই এই ঘোষণা এসেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাইজ।

জানা যায়, কোভ্যাক্স ভ্যাকসিন অনুদান কার্যক্রমের আওতায় এসব টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশসহ এশিয়ার বেশ কিছু রাষ্ট্রের জন্য ১ কোটি ৬০ লাখ ডোজ সরবরাহ করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। ঘোষিত ৮ কোটি ডোজের আড়াই কোটি ডোজ আগেই অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার বাকি সাড়ে ৫ কোটি করোনা টিকা অনুদান দেওয়ার ঘোষণা এলো।

হোয়াইট হাউজ জানায়, এই সাড়ে ৫ কোটি করোনা টিকার ৪ কোটি ১ লাখ ডোজ কোভ্যাক্স ভ্যাকসিন সরবরাহ কার্যক্রমের আওতাভুক্ত হবে। যার মধ্যে ১ কোটি ৪ লাখ ডোজ যাবে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে। এছাড়া ১ কোটি ৬ লাখ ডোজ পাবে এশিয়ার দেশগুলো। যেখানে বাংলাদেশসহ আরও আছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মাল্যেশিয়া, লাওস, তাইওয়ান, কম্বোডিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, পশ্চিম তীর ও গাজা উপত্যকা।

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানান, বিশ্বের সঙ্গে ভাগাভাগি করার মতো যথেষ্ট ডোজ আমাদের কাছে মজুদ আছে। তবে যাদের কাছে টিকা যাচ্ছে তাদের সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে। আজ ঘোষণা এলো ডোজগুলো কোথায় যাচ্ছে। এরপর আমরা জানাবো কবে নাগাদ এগুলো পাঠানো হবে। খুব শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সাড়ে পাঁচ কোটি করোনা টিকার মধ্যে রয়েছে ফাইজার, মডার্না ও জনসন এন্ড জনসনের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার ডোজ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত