আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু : মোহন ভাগবত

প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু : মোহন ভাগবত

ভারতের হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবকক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ভারতের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। ইসলাম ধর্ম এসেছিল আক্রমণকারীদের সাথে। এটাই ইতিহাস। বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করা ভালো বলে মন্তব্য করেন তিনি। সোমবার মুম্বইয়ে মুসলিম বিশিষ্ট জনেদের উদ্দেশে বক্তৃতায় হিন্দু-মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধন ও কট্টরপন্থী মুসলিম বিচারধারার বিরুদ্ধে সাধারণ শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সঙ্ঘ প্রধান। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রক্ষাপটে ভাগবতের ওই আহ্বান বলে মনে করা হচ্ছে।

অতীতেও মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন ভাগবত দাবি করেছিলেন, ভারতের হিন্দু ও মুসলমানদের ডিএনএ একই। ওই সময়ে ওই মন্তব্য ঘিরে বির্তক হয়েছিল। সোমবার ফের মন্তব্য করেন তিনি, হিন্দু ও মুসলিমদের উৎস এক। এ দিন মুম্বইয়ে ‘রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি’ শীর্ষক একটি আলোচনায় মুখ্য বক্তা ছিলেন ভাগবত। সেখানে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, কাশ্মির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তথা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হুসেনের মতো বিশিষ্ট মানুষেরা।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রেক্ষাপটে সোমবারের বৈঠকটি ছিল তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, এ বৈঠকে সাম্প্রদায়িক ঐক্যের উপরে জোর দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, ভারতের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। তিনি দাবি করেন, প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। কেন তার ব্যাখ্যায় ভাগবত বলেন, হিন্দু শব্দ মাতৃভূমি, আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ। সেই দিক থেকে আমি সব ভারতবাসীকেই হিন্দু হিসেবে মনে করি। হিন্দুরা কারো সাথে শত্রুতা করে না। সকলের ভালো চায়। এখানে ভিন্নমতের অনাদর হয় না। ইসলাম আক্রমণকারীদের সাথে এসেছিল। একে এভাবেই দেখা উচিত। রাজনৈতিক সূত্রের মতে, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে মুসলিম নিগ্রহের যে অভিযোগ উঠেছে, সেই কালি মুছতেই ভাগবতের ওই ঐক্যের মন্তব্য।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল ভারতে যাতে প্রভাব না ফেলে, সে জন্য শিক্ষিত মুসলিম সমাজকে এগিয়ে আসার অনুরোধ করেছেন ভাগবত। তিনি মুসলিম সমাজের কট্টর মনোভাবকে রোখার জন্য শিক্ষিত মুসলিম সমাজকে সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত