আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মার্কিন প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে অব্যাহত যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

পরে জেলেনস্কি টুইটারে লেখেন যে অব্যাহত সংলাপের অংশ হিসেবে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন। তিনি বলেন, অ্যাজেন্ডার মধ্যে ছিল নিরাপত্তা, আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে অব্যাহত অবরোধ।

জেলেনস্কি ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথেও কথা বলেন। এর সামান্য আগে বেনেত মস্কোতে তিন ঘণ্টা ধরে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে।

ইসরাইল যদিও যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র, কিন্তু তবুও রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রক্ষা করে চলার চেষ্টা করেন বেনেত। জেলেনস্কির অনুরোধেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সঙ্ঘাতে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছে ইসরাইল।



'ইউক্রেনকে ব্রিটিশ সাহায্য রাশিয়া ভুলবে না'

ইউক্রেনকে সমর্থন জানানোর জন্য ব্রিটেনের প্রতি সরাসরি আক্রমণ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কিয়েভের সরকার কিংবা ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী শক্তির সাথে ব্রিটিশ সহযোগিতার কথাটি রাশিয়া ভুলে যাবে না।

রাশিয়ার সংবাদমাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে।

তিনি বলেন, 'নিষেধাজ্ঞা নিয়ে যে উন্মাদনা তাতে লন্ডনের সরকার মূল ভূমিকা না হলেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে।' তিনি বলেন, 'এর বিরুদ্ধে সমান ও কঠোর পাল্টা ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।'

এর ফল হিসেবে রাশিয়ায় ব্রিটিশ স্বার্থ ‘ক্ষুণ্ণ হবে’ বলে রুশ মুখপাত্র উল্লেখ করেন।

রাশিয়ার সরকারি ভাষ্য অনুযায়ী, ইউক্রেনে বেসামরিক মানুষের প্রতি যে হুমকি সেটা রাশিয়ার সৈন্যদের কাছ থেকে নয়, ইউক্রেনিয়ান জাতীয়তাবাদীদের কাছ থেকে।

এই আগ্রাসনের পর ব্রিটিশ সরকার ইউক্রেনে অস্ত্র এবং অর্থ সাহায্য পাঠিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত