আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কোরআন অবমাননায় শাস্তি স্বরূপ পর্যটককে 'জীবন্ত পুড়িয়ে হত্যা'

কোরআন অবমাননায় শাস্তি স্বরূপ পর্যটককে 'জীবন্ত পুড়িয়ে হত্যা'

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে পাকিস্তানে স্থানীয় ৩৬ বছর বয়সী এক পর্যটককে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার। 


প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সোয়াত জেলার মাদিয়ানে ঘটেছে এই ঘটনা। এটি জনপ্রিয় একটি পর্যটন এলাকা। সোয়াতের পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হয়নি তবে তিনি পাঞ্জাবের শিয়ালকোটের পর্যটক। তার বিরুদ্ধে কোরআন অবমানবার অভিযোগ আনা হয়। তবে তিনি আসলে কী করেছেন তা এখনো স্পষ্ট নয়। 


নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, মাদিয়ানের প্রধান মার্কেটে আমাদের পুলিশের একটি দল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে জনতা ওই ব্যক্তিকে তাদের হাতে ছেড়ে দিতে বলে। 

তিনি আরও বলেন, শত শত মানুষ মাদিয়ান পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয় এবং এর প্রাঙ্গণে হামলা চালায় এবং ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয়।


কেন্দ্রীয় সোয়াত পুলিশের সদরদপ্তর থেকে একটি সোর্স আল জাজিরাকে টেলিফোনে জানায়, ওই ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, জলন্ত লাশ ঘিরে জনতা ধর্মীয় স্লোগান দিচ্ছে। 

সোয়াতের ঊর্ধতন পুলিশ কর্মকর্তা জাহিদ উল্লাহ খান গণমাধ্যমে বলেছেন, জনতা থানা এবং পুলিশের গাড়িতেও আগুন জ্বালিয়ে দেয়। তিনি জানান, এই ঘটনার তদন্ত চলছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত