আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লেবার পার্টি খুব সহজেই বিশাল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা

লেবার পার্টি খুব সহজেই বিশাল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা

লন্ডন অফিস: আগামী ৪ জুলাইয়ের নির্বাচনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার সম্ভাবনা দেশটির মানুষের মুখে মুখে। আন্তর্জাতিক মিডিয়ায়ও জরিপ মতামত আসছে সেরকম।

৩টি জনমত জরিপে একই রকম পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব জনমতের পূর্বাভাস অনুযায়ী, দেশটির বর্তমান বিরোধী দল লেবার পার্টি খুব সহজেই বিশাল সংখ্যাগরিষ্ঠতা পাবে।


ইউগভ নামের একটি সংস্থার জরিপে বলা হয়েছে, কেইর স্টামারের নেতৃত্বাধীন লেবার পার্টি হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে ৪২৫ আসন সহজেই পাওয়ার পথে রয়েছে। এটা লেবার পার্টির ইতিহাসে সর্বোচ্চ আসন পাওয়ার ঘটনা হতে পারে। সাভান্তার জরিপ অনুযায়ী, লেবার পার্টি ৫১৬ আসন পেতে পারে। মোর ইন কমনের জরিপে দেখা গেছে, লেবার পার্টি ৪০৬ আসন পেতে পারে।

সাভান্তার জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি মাত্র ৫৩ আসন পাবে। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটসরা পাবে ৫০ আসন। ইউগভের জরিপ অনুযায়ী, কনজারভেটিভ পার্টি ১০৮টি আসন পেতে পারে আর লিবারেল ডেমোক্র্যাটসরা ৬৭টি আসন পেতে পারে। মোর ইন কমনের জরিপ অনুযায়ী, কনজারভেটিভ ১৫৫ ও লিবারেল ডেমোক্র্যাটসরা ৪৯ আসন পেতে পারে।

জরিপের তথ্য অনুসারে, ১৪ বছর কনজারভেটিভ পার্টি সরকার থাকার পর যুক্তরাজ্যে এবার লেবার দল জয়ী হবে। কিন্তু কনজারভেটিভ পার্টির অবস্থা আগে যেমন ভাবা হচ্ছিল, জরিপ অনুযায়ী তাদের অবস্থা তার চেয়েও শোচনীয় হতে পারে। ইউগভ গত সপ্তাহের জরিপে কনজারভেটিভ পার্টি যত আসন পাবে বলে পূর্বাভাস দিয়েছিল, তা এক সপ্তাহ পরেই আরও ৩২টি কমিয়ে দিয়েছে। সাভান্তা ও ইউগভের পূর্বাভাস যদি মিলে যায়, তবে উইনস্টন চার্চিল ও মার্গারেট থ্যাচারের দল ২০০ বছরের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে কমসংখ্যক আসন পাবে।


যুক্তরাজ্যের গণমাধ্যম টেলিগ্রাফের পক্ষ থেকে সাভান্তা জরিপ প্রকাশ করা হয়। এ জরিপে বলা হয়, যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক নর্দান ইংল্যান্ডে নিজের আসনেও হেরে যেতে পারেন। আসনটিকে একসময় কনজারভেটিভসদের জন্য নিরাপদ মনে করা হতো।

সম্প্রতি নির্বাচনে ঋষি সুনাকের মন্ত্রিসভার বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর হেরে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর মধ্যে অর্থমন্ত্রী জেরেমি হান্টও রয়েছেন।

জনমত জরিপে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থী দলের জনপ্রিয়তা বাড়তে দেখা গেলেও তাদের ব্যাপক আসন জেতার পূর্বাভাস দেওয়া হয়নি। ইউগভের জরিপে তাদের মাত্র ৫ আসন দেওয়া হয়েছে। তবে সাভান্তার জরিপে কোনো আসন দেওয়া হয়নি।

অধিকাংশ জনগনের মত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তুলনায় কেইর স্টামারের লেবারকে ২০ শতাংশ পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ের অন্য জরিপেও সুনাকের করুণ চিত্রই তুলে ধরা হয়েছে। একটি জরিপে তো কনজারভেটিভ পার্টিকে নির্বাচনী ব্যবস্থা থেকে বিলুপ্তই করে দেওয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত