আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জাতীয় পরিষদে আরও বাড়তি ২৩টি সংরক্ষিত আসন কে পাচ্ছে

জাতীয় পরিষদে আরও বাড়তি ২৩টি সংরক্ষিত আসন কে পাচ্ছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আরও বাড়তি ২৩টি সংরক্ষিত আসন পাচ্ছে।  আজ শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য ডন। 


পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে, জাতীয় নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীরা সর্বোচ্ছ আসন পেলেও স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছিলেন। ফলে তাঁরা সরকার গঠন করতে পারেননি এবং সংরক্ষিত ৭০টি আসনের মধ্যে কোনো আসন পাননি। 


নির্বাচনের পর পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছিল, দলীয় ব্যানারে নির্বাচন না করায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রার্থীরা কোনো সংরক্ষিত আসন পাবেন না। 


তবে সুপ্রিম কোর্টের রায়ে এখন পিটিআইও সংরক্ষিত আসন পাবে। এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ঈসা তাঁর রায়ে বলেছেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসনের অধিকারী।’ সুপ্রিম কোর্টের ১৩ জন বিচারকের একটি বেঞ্চে এই রায় হয়। রায়ে ৮ জন পক্ষাবলম্বন করেন এবং ৫ জন এই অবস্থানের বিরোধিতা করেন। 

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে পিটিআই ২৩টি সংরক্ষিত আসন পাবে। তবে এর ফলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে না অর্থাৎ, সরকার পতনের কোনো আশঙ্কা নেই। তবে এই রায়ের ফলে, জোট সরকার আরও নাজুক হয়ে পড়বে। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত