আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহর

নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহর

ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করতেই থাকে, তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকায় আঘাত হানবে। বুধবার (১৭ জুলাই) টেলিভিশনে প্রচারিত ভাষণে এই হুমকি দিয়েছেন সংগঠনটির নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ। খবর রয়টার্সের।

মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননে পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের সবাই সিরিয়ার নাগরিক এবং এদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এর আগের দিন অন্তত তিনজন লেবানিজ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে না।

আশুরা উপলক্ষে দেওয়া ভাষণে নাসরাল্লাহ বলেছেন, বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা অব্যাহত থাকলে প্রতিরোধ বাহিনী এমন এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করবে যা আগে লক্ষ্যবস্তু করা হয়নি।


সম্প্রতি ইসরায়েল লেবাননে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ভাষণে দাবি করেছেন তিনি।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী হিজবুল্লাহ। ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা শুরু করেছে। এরপর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি বিনিময় চলছে।

ইরান-সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর মধ্যে সিরিয়া ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের হুথিরাও রয়েছে। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলে এসব গোষ্ঠীও হামলা চালিয়ে আসছে।

রয়টার্সের পরিসংখ্যান অনুসারে, লেবাননে এই সংঘাতে ১০০ জনেরও বেশি বেসামরিক লোক এবং ৩০০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী শহর ও গ্রামগুলোতে এমন ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে যা ২০০৬ সালের ইসরায়েল-লেবানন যুদ্ধের পর থেকে দেখা যায়নি।

নাসরাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িগুলো ‘আগের চেয়ে আরও সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে’।

নাসরাল্লাহ আরও বলেছেন, লেবাননে সর্বাত্মক যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের। গাজার মধ্যে তাদের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে।

তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর সব ট্যাংক ধ্বংস হয়ে যাবে যদি তারা লেবাননে প্রবেশ করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আশঙ্কা বেড়েছে যে, ইসরায়েল লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণ করতে পারে, যা একটি বড় যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে।

ইসরায়েল বলেছে, তারা একটি বৃহত্তর অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত