আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ক্রমাগত মানবাধিকার লংঘনের ঘটনা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রস্তাবনা

ক্রমাগত মানবাধিকার লংঘনের ঘটনা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রস্তাবনা

দেশে শিক্ষার্থী হত্যা এবং ক্রমাগত মানবাধিকার লংঘনের ঘটনা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। 'সেভ বাংলাদেশ' নামে আয়োজিত এ সমাবেশে ৩১ জুলাই বুধবার নিউইয়র্ক সহ আশেপাশের রাজ্য থেকে ব্যাপক লোকজনের সমাবেশ ঘটে। সেখানে দেয়া স্বতস্ফূর্ত বক্তৃতায় ক্ষুব্ধ প্রবাসীরা সরকারের পদত্যাগ দাবী করেছেন। পাশাপাশি জাতিসংঘের তত্বাবধানে প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করে তারা মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। সমাবেশে অনেকের মধ্যে বক্তৃতা দিয়েছেন ডাঃ মাসুদুর রহমান, সৈয়দ আল আমীন রাসেল, জাহিদ খান, ডাঃ তুহিন আনোয়ার, রওশন হক, রুবি সৈয়দ, ইমরান আনসারী, কোনা কামরুন প্রমুখ। বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেভ বাংলাদেশের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বাংলাদেশের বিপন্ন মানুষকে নিয়ে যারা মশকরা করছে তাদের পরিণাম ভয়াবহ হবে। মানুষ হত্যা করে ক্ষমতায় থাকার জন্য সরকার আজ মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে প্রবাসীরা বলেছেন বাংলাদেশে নিহত শিক্ষার্থীদের স্মরণে প্রতি বছর 'ছাত্র হত্যা দিবস' পালন করা হবে। দেশে সরকারের ক্রমাগত দমন নিপীড়নের বিরুদ্ধে সর্বত্র সোচ্চার হওয়ার জন্য তারা প্রবাসী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আন্দোলন যারা করছে তাদের পাশে থেকে সকল দমন নিপীড়নের জবাব প্রদান করবে প্রতিটি বাংলাদেশি। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশে মানবাধিকার লংঘনের অবসানে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন ডাঃ মাসুদুর রহমান, জাহিদুর রহমান, আল আমীন রাসেল সহ অন্যান্য সংগঠকরা।      এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত