আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সরকারের সঙ্গে আপস করতে রাজি নন ইমরান খান

সরকারের সঙ্গে আপস করতে রাজি নন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ -এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে কোনোভাবেই আপস করবেন না। আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন আলিমা খান এই তথ্য জানিয়েছেন।

এই বক্তব্য এমন এক সময় সামনে এলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে দাবি করা হচ্ছে, পিটিআই আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।


পাকিস্তানের সংবাদমাধ্যম, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছেন।

আলোচনার প্রক্রিয়া শুরু করতে পিটিআই আগ্রহী। গান্দাপুরকে এ বিষয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। তবে সরকার পক্ষ আলোচনায় বসবে কি না, তা নিশ্চিত নয়।

ইমরানের বোন আলিমা খান আরও জানান, ইমরান খান সুস্থ আছেন। কিছুদিন আগে গুজব ছড়ানো হয়েছিল, তিনি অসুস্থ।


আগামী ঈদুল ফিতরের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির নেতা শওকত ইউসুফজাই জানিয়েছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ  এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

ইউসুফজাই আরও বলেন, 'ক্ষমতাসীন জোটের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয়, সরকারের পতন আসন্ন। এটি সম্ভবত ঈদের আগেই ঘটবে।'

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে শওকত ইউসুফজাই বলেন, পিপিপি ও পিএমএল-এন একে অপরের ব্যর্থতার জন্য দোষারোপ করছে।

পিএমএল-এন সরকার অকার্যকর। অন্যদিকে, পিএমএল-এন বলছে, সিন্ধু প্রদেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে পিপিপি।

তিনি বলেন, এই দুই দল একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে, তা সত্যি।

পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের সঙ্গে আপস না করার ঘোষণার পাশাপাশি ঈদের পর বড় ধরনের আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছে পিটিআই। এখন দেখার বিষয়, সরকার পক্ষ আলোচনা চায় কিনা এবং রাজনৈতিক অস্থিরতা কতটা গতি পায়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত