আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

‘ইউক্রেনে ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স-যুক্তরাজ্য’

‘ইউক্রেনে ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স-যুক্তরাজ্য’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার বলেছেন, লন্ডনে সংকট নিয়ে আলোচনার পর ফ্রান্স ও ব্রিটেন ইউক্রেনে ‘আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে’ এক মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব করছে। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

ফ্রান্সের লে ফিগারো সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, এই ধরনের যুদ্ধবিরতি, প্রাথমিকভাবে অন্তত স্থল যুদ্ধকে অন্তর্ভুক্ত করবে না।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে শান্তিরক্ষী মোতায়েন করা হবে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটনের পরিবর্তনশীল অগ্রাধিকার ও রাশিয়ার সামরিকীকরণের প্রতিক্রিয়া জানাতে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩.০ থেকে ৩.৫ শতাংশের মধ্যে বৃদ্ধি করা উচিত।
‘তিন বছর ধরে, রাশিয়ানরা তাদের জিডিপির ১০ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করেছে। তাই আমাদের পরবর্তীতে কী হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে।’

মিলানের ইল ফোগলিও সংবাদপত্রের সঙ্গে একটি পৃথক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ আরও বলেছেন, ইউক্রেনের সংঘাত সমাধানে সাহায্য করার জন্য ইউরোপের একটি ‘শক্তিশালী’ ইতালির প্রয়োজন।

‘আমাদের ইতালিকে প্রয়োজন, একটি শক্তিশালী ইতালি, যেটি মহান জাতিগুলোর সম্মিলিত কণ্ঠধ্বনিতে ফ্রান্স ও জার্মানির সঙ্গে পাশাপাশি কাজ করবে।’

রোববারের সংকট আলোচনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনীতে তার দেশের যোগদানের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, এটি ‘কখনই এজেন্ডায় ছিল না।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত