আপডেট :

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

মেটার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু

মেটার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু

সংকটে পড়েছেন মার্কিন প্রযুক্তিবিদ ও অন্যতম শীর্ষ ধনকুবের মার্ক জাকারবার্গ। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলার বিচারকাজ শুরু হয়েছে। বিচারে হারলে তিনি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা হারাতে পারেন। 

ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ উঠেছে। ওয়াশিংটনে শুরু হয়েছে সেই মামলার শুনানি। ৩৭ দিন পর্যন্ত বিচারকাজ চলতে পারে। 

মার্কিন ফেডারেল বাণিজ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম অধিগ্রহণে ১০০ কোটি ডলার খরচ করেন মেটা কর্ণধার। আর হোয়াটসঅ্যাপকে হাতে পেতে ২ হাজার ২০০ কোটি ডলার ব্যয় করেছিলেন তিনি। 

জাকারবার্গের বিরুদ্ধে এফটিসির অভিযোগ, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতামূলক বাজারে নিয়মতান্ত্রিকভাবে অধিগ্রহণ করা এড়াতে তার বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম (মেটা) বাজারক্ষমতার অপব্যবহার করেছে। কমিশনের দাবি, প্রতিদ্বন্দ্বীদের হুমকি মনে করে মেটা সেই দুটি প্রভাবশালী সামাজিক মাধ্যমকে কিনে নেয়। 


মামলার প্রমাণ হিসেবে ২০১১-১২ সালের অভ্যন্তরীণ ইমেইল উপস্থাপন করা হয়, যেখানে ইনস্টাগ্রামকে প্রতিযোগিতা ঠেকাতে কেনার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তার এই মানসিকতাকে নতুন প্রযুক্তি উদ্ভাবনের পথে দমনমূলক পদক্ষেপ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

বিচারক জেমস বোসবার্গের সভাপতিত্বে জাকারবার্গের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোর ওপর মেটার একচেটিয়া আধিপত্যে আছে কি না, তা খতিয়ে দেখবেন তিনি।

২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সমাজমাধ্যমের ৮০ শতাংশ সময় নিয়ন্ত্রণ করতেন ফেসবুক ব্যবহারকারীরা এই নিয়ে পালটা মুখ খুলেছে মেটা। তাদের যুক্তি, বাজার সম্পর্কে এফটিসির দৃষ্টিভঙ্গি খুবই সীমিত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত