আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া: জেনারেল অসীম মুনির

কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া: জেনারেল অসীম মুনির

কাশ্মীরকে ইসলামাবাদের ‘গলার শিরা’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। তবে তার এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির প্রশ্ন- কোনো বিদেশি অঞ্চল কীভাবে ‘গলার শিরা’ হয়?

বুধবার (১৬ এপ্রিল) ইসলামাবাদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান নিয়ে বক্তব্য দেন জেনারেল মুনির। তিনি বলেন, কাশ্মীর হলো ইসলামাবাদের গলার শিরা। পাকিস্তানিরা কখনো এটি ভুলবে না। খবর এনডিটিভি।

বেলুচ বিদ্রোহীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বেলুচিস্তান পাকিস্তানের গর্ব! এটা এত সহজে কেউ কেড়ে নিতে পারবে না। ১০ প্রজন্মেও না।

তিনি পাকিস্তানের কূটনীতিকদের উদ্দেশে বলেন, আপনারা যেন দেশের ঐতিহ্য ও ইতিহাস ভুলে না যান। আপনাদের সন্তানের কাছে পাকিস্তানের গল্প তুলে ধরুন। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। এই বিশ্বাসই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি।
​​​​​​​
কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের এই বক্তব্যকে ‘অবৈধ দাবির প্রতিফলন’ বলে উল্লেখ করেছে ভারত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। কোনো বিদেশি জিনিস কীভাবে গলার শিরা হতে পারে? বরং পাকিস্তান অবৈধভাবে যে অংশ দখল করে আছে, তার সঙ্গে হয়তো সম্পর্ক থাকতে পারে।

জেনারেল মুনিরের মন্তব্য এবং ভারতের পাল্টা জবাব- উভয়ই দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই প্রতিবেশী দেশের এই বিবৃতি আবারও কাশ্মীর সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় নিয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, কাশ্মীরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে যদি এমন উত্তেজনাপূর্ণ বক্তব্য অব্যাহত থাকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত